সদ্য ঘোষিত শিকলবাহা ইউপির প্যানেল চেয়ারম্যান'কে অবাঞ্চিত ঘোষণা
সদ্য ঘোষিত চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ৩নং শিকলবাহা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম মেম্বার'কে শিকলবাহা ইউনিয়ন পরিষদে অবাঞ্চিত ঘোষণা করে ২য় বারের মতো চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে শিকলবাহা ইউপির জনসাধারণ।
(৮"জুন) রবিবার বিকাল সাড়ে ৩ টার দিকে শিকলবাহা ইউনিয়ন সর্বস্তরের জনসাধারণের ব্যানারে শিকলবাহা জামালপাড়া এলাকা থেকে বিক্ষোভ মিছিল করে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে হয়ে উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
এ সময় স্থানীয়রা গত ৪ই জুন জাহাঙ্গীর আলমকে শিকলবাহার (আর্থিক ও প্রশাসনিক) ক্ষমতা প্রদান করাকে আওয়ামী দোসরদের গোপন চক্রান্ত বলে মন্তব্য করে অনতিবিলম্বে তাকে প্রত্যাহারের দাবি জানান এবং শিকলবাহা ইউনিয়ন পরিষদে জাহাঙ্গীর আলম মেম্বার'কে অবাঞ্চিত ঘোষণা করে অবিলম্বে আওয়ামী লীগ সরকার কর্তৃক গঠনকৃত ইউপি পরিষদের প্যানেলের তালিকা বাতিল করে নতুনভাবে শিকলবাহা ইউপির প্যানেল চেয়ারম্যানের তালিকা তৈরি করার জোর দাবি জানান তারা। অন্যতায় আগামী রবিবার থেকে লাগাতার আন্দোলনে যাওয়ার হুশিয়ারী দেওয়া হয়।
এসময় বক্তব্য রাখেন কামরুদ্দীন সবুজ, ফরহাদ চৌধুরী, বাহারুল বাহার,ইমতিয়াজ জাবেদ,দেলোয়ার হোসেন, বাহারুল বাহার, রুবেল, ফয়সাল,আমজাদ, অপু,জুয়েল, রুবেল,তুহিন,শাহিন,আবদুল্লাহ আল মামুন,জোবায়ের, ইকবাল শওকত আলী,আব্দুল মজিদ,জফুর,শাহজাদা মহিউদ্দিন
এছাড়াও উপস্থিত ছিলেন, মোজাম্মেল,ফরহাদ হৃদয়,গাজী শহিদ,আরিপ,রহিত,মোনায়েম, সাকিব,মুন্না,আলাউদ্দিন,আজিজ,আরমান,সাগর, বাবুল লিটন,মহিউদ্দিন, জাহাঙ্গীর,সেকান্দর এখলাস,ইয়াছিন নাছির,যুবদল নেতা মামুন সিরাজ,আসিফ,তারেক,জাহেদ,ইমন,তুষার,মনজুর,,মামুন,জাবেদ,আরমান,আব্দুল করিম,হৃদয়,নজরুল,তামিম,ইব্রাহিম। এতে নারীসহ শত শত লোক বিক্ষোভ মিছিলে অংশ নেন।
এর আগে ৪ই জুন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের স্বাক্ষরিত এক চিঠিতে জাহাঙ্গীর আলমকে প্যানেল চেয়ারম্যান হিসেবে পরিষদের দায়িত্ব পালন করতে বলা হলে ৬ই জুন তার প্রতিবাদ ৩ নাম শিকলবাহী ইউনিয়ন পরিষদের সামনে শিকলবাহার বিভিন্ন এলাকা থেকে শত শত লোকজন এসে প্রতিবাদ জানান এবং অনতিবিলম্বে জাহাঙ্গীর আলম মেম্বার'কে প্যানেল চেয়ারম্যানের পদ থেকে প্রত্যাহারের দাবি জানান।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত