সিংগাইরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গৃহবধূর মৃত্যু, স্বামী আহত
মানিকগঞ্জের সিংগাইরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সুবর্ণা আক্তার (১৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তার স্বামী মো. আরিফ গুরুতর আহত হয়ে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মধ্য চারিগ্রাম এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত গৃহবধূর শ্বশুর মো. হাসান দীর্ঘদিন ধরে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে বেলুন ফুলিয়ে তা হাটবাজারে বিক্রি করতেন। আজ হঠাৎ তা বিকট শব্দে বিস্ফোরিত হয়।
প্রত্যক্ষদর্শী মো. লিটন জানান, “হঠাৎ প্রচণ্ড বিস্ফোরণের শব্দে চারপাশ কেঁপে ওঠে। ছুটে গিয়ে দেখি, সুবর্ণার নিথর দেহ মেঝেতে পড়ে আছে, আর তার স্বামী রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছে।”
এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে.ও.এম তৌফিক আজম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পুরনো ও অকার্যকর সিলিন্ডার ব্যবহারের কারণেই বিস্ফোরণের ঘটনাটি ঘটতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ও আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার