ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

সিংগাইরে চাঞ্চল্যকর আজগর আলী হত্যার প্রধান আসামী গ্রেফতার


মিলন মাহমুদ, সিংগাইর photo মিলন মাহমুদ, সিংগাইর
প্রকাশিত: ১০-৬-২০২৫ দুপুর ২:৪৬

মানিকগঞ্জের সিংগাইরে চাঞ্চল্যকর আজগর আলী হত্যা মামলার প্রধান আসামী আল-আমিনকে(৪৭) গ্রেপ্তার করেছে সিংগাইর থানা পুলিশ। 

সোমবার(৯ জুন) বিকেলে ঢাকার গাবতলী বাস টার্মিনাল এলাকার জান্নাত বিরিয়ানি হাউজ-২ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আল-আমিন উপজেলার জয়মন্টপ ইউনিয়নের রায়দক্ষিণ গ্রামের মৃত কালু প্রামানিকের ছেলে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জে.ও.এম তৌফিক আজম।

জানা যায়, জেলা পুলিশ সুপার মোসা. ইয়াছমিন আক্তারের দিক নির্দেশনায় থানার ওসি জে.ও.এম তৌফিক আজমের পরামর্শক্রমে তথ্য প্রযুক্তির মাধ্যমে পুলিশ উপ-পরিদর্শক পার্থ শেখর ঘোষ সঙ্গীয় ফোর্স নিয়ে আলামিনের লোকেশন ট্যাগ করে সোমবার দুপুরে গাবতলী বাস টার্মিনাল থেকে তাকে আটক করেন।

সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জে.ও.এম তৌফিক আজম বলেন, গ্রেফতারকৃত আসামি আল আমিনকে আগামীকাল মঙ্গলবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। সেই সঙ্গে বাকি আসামিদেরও গ্রেফতারে জোর চেষ্টা চলছে বলে জানান তিনি।

উল্লেখ্য, আজগর আলীর ৩য় শ্রেনীতে পড়ুয়া নাতনীকে (মেয়ের ঘরের সন্তান) স্কুলে যাওয়া-আসার পথে উত্যক্ত করতো স্থানীয় চিহ্নিত মাদক ব্যবসায়ী আল আমিন। এ ঘটনায় গত ২৯ এপ্রিল ভিকটিমের মা বাদী হয়ে থানায় যৌন হয়রানির অভিযোগে নারী ও শিশু নির্যাতন আইনে ১০ ধারায় মামলা দায়ের করেন । পুলিশ  আল আমিনকে গ্রেপ্তার করতে অভিযান চালায়। মামলার খবর পেয়ে ক্ষিপ্ত হয়ে পরদিন মঙ্গলবার সন্ধ্যায় আল আমিনের নেতৃত্বে ১০-১২ জন প্রকাশ্যে জয়মন্টপ ইউনিয়নের রায়দক্ষিণ পূর্ব পাড়া কবরস্থানের সামনে তার মুদি দোকান ঘরের সামনে কুপিয়ে আজগরকে হত্যা করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়। এঘটনায় থানায় হত্যা মামলা হলে আসামীরা ঘা ঢাকা দেয়।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান