ঢাকা সোমবার, ২ নভেম্বর, ২০২৬

‎কুতুবদিয়ায় পলাতক আসামি এরশাদ গ্রেফতার


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ১১-৬-২০২৫ দুপুর ২:১০

‎কুতুবদিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে সিআর মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি এরশাদকে গ্রেফতার করা হয়েছে।
‎
‎মঙ্গলবার (১১ জুন) পুলিশ সুপার কক্সবাজার মোঃ সাইফউদ্দীন শাহীন এর সার্বিক নির্দেশনায় ও কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরমান হোসেন এর নেতৃত্বে থানার এএসআই (নিঃ) আমির হোসেন সঙ্গীয় ফোর্সসহ উত্তর ধুরুং ইউনিয়নের ধুরুং বাজার এলাকায় অভিযান পরিচালনা করে সিআর-৪৬৪/২০২৪ (ধারা ১৩৮, এনআই অ্যাক্ট) মামলার পলাতক আসামি এরশাদ কুতুবীকে গ্রেফতার করা হয়। সে উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের জইজ্যার পাড়া গ্রামের এজহারুল হকের ছেলে।
‎
‎কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরমান হোসেন বলেন, “পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের ধরতে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা এবং বিচারপ্রক্রিয়ার স্বাভাবিক ধারাবাহিকতা বজায় রাখতে আমরা বদ্ধপরিকর।”
‎
‎থানা সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া, ওয়ারেন্ট তামিল অভিযান আরও জোরদার করা হবে বলে থানা পুলিশ জানিয়েছে।

এমএসএম / এমএসএম

কালিয়াকৈরে  জাতীয় যুব দিবস পালিত 

বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগ: মামলার ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আসামি কারাগারে

নানা আয়োজনে পানছড়ি ৩ বিজিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পটুয়াখালীতে জাতীয় যুব দিবস পালিত: ৫ লাখ টাকার যুব ঋণ বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালি

তাড়াশে জাতীয় যুব দিবস পালিত

কচাকাটা কলেজে ৪ পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ: অধ্যক্ষ ও সভাপতির কুশপুত্তলিকা দাহ, মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা

সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে বোটসহ ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ: আটক ৯

শ্যামনগরে 'নক্ষত্রের অভিবাদন': বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান

ঘিওরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী

এইচএসসিতে সিলেট এমসি কলেজ থেকে মেহরাবুলের গোল্ডেন জিপিএ-৫ অর্জন

চাঁদপুরে রডবোঝাই ট্রাকসহ ৩ হাজার ৯২০ পিস ইয়াবা জব্দ: গ্রেপ্তার ২

উল্লাপাড়ার দুই শত বছরের ঐতিহাসিক দুর্গানগর মন্দিরে ৫ বছর ধরে পূজা বন্ধ