লক্ষ্মীপুর-২ আসনে আচরণবিধি লঙ্ঘন, বিএনপি সমর্থকের অর্থদন্ড
লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপির এক সমর্থককে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শুক্রবার (১৯ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার ২০ নম্বর চর রমনী মোহন ইউনিয়নের মধ্য চর রমনী মোহন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির প্রার্থী আবুল খায়ের ভূঁইয়ার পক্ষে সমাবেশ আয়োজন করা হয়। এ সময় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে আব্দুর রহিম নামে একজনকে ৫ হাজার টাকা জরিমানা করেন দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মোহাম্মদ নাহিদ শেখ সুমন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অনুমতি ছাড়া নির্বাচনী সমাবেশ আয়োজন এবং প্রচারণা চালানোর অভিযোগে এই জরিমানা করা হয়। অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
Aminur / Aminur
গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে শালিখায় কর্মশালা অনুষ্ঠিত
নড়াগাতীতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের
চাঁদপুরে খাল দূষণ ও ভরাট করায় দুই রাইস মিল মালিকের জরিমানা
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নতুন উদ্যমে ঘর নির্মাণের কাজ শুরু
মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই বংশের সংঘর্ষ, আহত ১৪
তারাগঞ্জে দায়সারা ভাবে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত,কৃষকদের ক্ষোভ
চট্টগ্রাম কাস্টমস হাউসে ঘুষ বাণিজ্য, রাজস্ব ফাঁকির ধুম
মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে মামলা
কুড়িগ্রামে জেলা টাউন ক্লাবে আধুনিক ডিজিটাল প্রজেক্টর উদ্বোধন
গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে স্টুডেন্ট ফোরামের দ্বি-মাসিক স্টাডি সার্কেল অনুষ্ঠিত
এসিল্যান্ডের ড্রাইভার থেকে কোটি টাকার সাম্রাজ্য
কুমিল্লায় গোল্ডেন লাইফ ইনসুরেন্সের আল-ফালাহ্ ইসলামী জীবন বীমা প্রকল্পের উন্নয়ন সভা অনুষ্ঠিত