ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

রায়গঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীদের ইকরা নূরানী শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২০-১২-২০২৫ দুপুর ১২:৯

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় শিশু-কিশোর শিক্ষার্থীদের উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ইকরা নূরানী শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) সকালে উপজেলার চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের বৃত্তি পরীক্ষায় রায়গঞ্জ উপজেলার ৩৭টি নূরানী মাদ্রাসার প্লে গ্রুপ থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত মোট ১ হাজার ৩০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
ইকরা নূরানী শিক্ষা পরিবারের রায়গঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা মুহা. বোরহান উদ্দিন ও সাধারণ সম্পাদক মাওলানা জাকারিয়া হোসেন জানান, পরীক্ষার ফলাফল সাধারণ ও ট্যালেন্ট—এই দুই গ্রেডে প্রকাশ করা হবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের  ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হবে।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে বাংলাদেশ নূরানী তালিমুল কোরআন বোর্ড বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা হারুনর রশীদ পরীক্ষার পরিবেশ ও সার্বিক ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করে বলেন, সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশে এ ধরনের পরীক্ষা শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 
পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের অভিভাবকরাও আয়োজনে সন্তোষ প্রকাশ করেন।
এক অভিভাবক বলেন, “এ ধরনের বৃত্তি পরীক্ষা আমাদের সন্তানদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াচ্ছে এবং প্রতিযোগিতামূলক মানসিকতা তৈরি করছে।” আরেক অভিভাবক বলেন, “নূরানী শিক্ষার্থীদের জন্য আলাদা করে এমন উদ্যোগ প্রশংসনীয়। এতে করে তারা আত্মবিশ্বাসী হয়ে উঠছে।”
আয়োজকরা জানান, নিয়মিত বৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা অন্বেষণ ও উৎসাহিত করা সম্ভব হবে, যা তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে ইতিবাচক ভূমিকা রাখবে।

Aminur / Aminur

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান