ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

মহেশখালীতে যৌথ অভিযানে ছয়টি দেশীয় আগ্নেয়াস্ত্র সহ আটক একজন


মহেশখালী প্রতিনিধি photo মহেশখালী প্রতিনিধি
প্রকাশিত: ২০-১২-২০২৫ দুপুর ১১:৩৪

দেশব্যাপী চলমান 'অপারেশন ডেভিল হান্ট ফেজ-টু' নামের বিশেষ অভিযানে কক্সবাজারের মহেশখালীতে কোস্ট গার্ড ও নৌবাহিনী গহীন পাহাড়ে অভিযান চালিয়ে ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র সহ আহসান উল্লাহ নামের এক ব্যাক্তিকে আটক করেছে। এসময় ৬ টি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণ তাজা গোলা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
১৯ ডিসেম্বর শুক্রবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক বিজ্ঞপ্তিতে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৯ ডিসেম্বর শুক্রবার সকাল ৬ টায় বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনীর সমন্বয়ে মহেশখালী থানাধীন হোয়ানক ইউনিয়নের কেরুনতলী সংলগ্ন গহীন পাহাড়ে কুখ্যাত সন্ত্রাসী মিন্টু বাহিনীর গোপন আস্তানায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত আস্তানা থেকে ৪ টি দেশীয় পিস্তল, ২ টি দেশীয় একনলা বন্দুক, ১০ রাউন্ড তাজা গোলা, ৮ টি তাজা কার্তুজ, ৩ টি ফাঁকা কার্তুজ এবং ৭ টি দেশীয় অস্ত্রসহ মিন্টু বাহিনীর অন্যতম প্রধান সদস্য আহসান উল্লাহ (৪৫) নামক ১ জন কুখ্যাত সন্ত্রাসীকে আটক করা হয়।
তিনি আরো বলেন,গ্রেফতারকৃত ব্যক্তি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সাথে যুক্ত এবং পতিত ফ্যাসিস্ট সরকারের চিহ্নিত সন্ত্রাসী। জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে অবৈধ অস্ত্র উদ্ধার করাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ‘ফ্যাসিস্টদের’ দমনে এ অভিযান শুরু করার সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী শুক্রবার সকালে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়।দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।আটককৃত সন্ত্রাসীর বিরোদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Aminur / Aminur

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত