চন্দনাইশে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা
আজকের অধিকার,আগামীর ন্যায় বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের চন্দনাইশে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা। ৮ই মার্চ (রবিবার) সকালে উপজেলা কনফারেন্স হল রুমে চন্দনাইশ পৌরসভা ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরীর সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চৈতি বড়ুয়া।ইউআরসি কর্মকর্তা আকতার সানজিদা জাফর পপির সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড.রশ্মি চাকমা,প্রাণী সম্পদ কর্মকর্তা ফেরদৌসি আকতার,যুব উন্নয়ন কর্মকর্তা আ ন ম ছালেহ উদ্দিন, প্রাথমিক শিক্ষা অফিসার কবির হোসেন, মৎস্য কর্মকর্তা তানভীর আহসান,পল্লী উন্নয়ন কর্মকর্তা ইমরান হোসেন, চন্দনাইশ পৌরসভা সহকারি প্রকৌশলী রাজিব মজুমদার,সহকারি কর আদায় কর্মকর্তা আযম খাঁনসহ সাংবাদিক,সরকারি দপ্তরের কর্মকর্তা,নারী উদ্যোক্তার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় অতিথিরা বলেন,পুরুষতান্ত্রিক সমাজ গড়ে উঠার পিছনে নারীর ভূমিকা খুবই অপরিসীম। নারীর ভূমিকা ব্যতিত গড়ে তুলতে পারতো না সমাজ। নারীদের একটাই প্রত্যাশা পুরুষতান্ত্রিক সমাজে নারীরা যেনো তাদের প্রাপ্য সম্মান পায়। একটা দেশ উন্নয়নে নারী ও পুরুষ দুজনের অংশ গ্রহনেই সম্ভব। পাশাপাশি নারীর প্রতি সহিংসতা রোধ,নারী-পুরষের সম-অধিকার নিশ্চিত করা,নারীর কাজের স্বীকৃতি প্রদানের পাশাপাশি অর্থনৈতিক,রাজনৈতিক ও সামাজিক সাফল্য কামনা করা।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা