বড়লেখায় বিএনপি নেতার হাতে ভিজিএফ কার্ড দিল প্রশাসন
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পৌরসভা এলাকায় ২ হাজার ৮৮৫টি দুস্থ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণের কথা রয়েছে। তবে এই সহায়তা প্রদানের জন্য সরকারি বরাদ্দের ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কার্ড স্থানীয় প্রশাসন বিএনপির এক নেতার হাতে তুলে দিয়েছে—এমন অভিযোগ উঠেছে।
বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই আশঙ্কা করছেন, এতে প্রকৃত উপকারভোগীরা বঞ্চিত হতে পারেন।
জানা গেছে, ভিজিএফ কর্মসূচির আওতায় সাধারণত হতদরিদ্র পরিবারগুলোকে ঈদুল ফিতর ও ঈদুল আজহা-র আগে বিনামূল্যে চাল সহায়তা দেওয়া হয়। সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধি বা প্রশাসনের গঠিত কমিটির অনুমোদনের মাধ্যমে এই কার্ড বিতরণ করা হয়ে থাকে। প্রতি কিস্তিতে একজন সুবিধাভোগী সাধারণত ১০ কেজি চাল পান। কার্ড দেওয়ার ক্ষেত্রে হতদরিদ্র, বিধবা, তালাকপ্রাপ্তা, স্বামী পরিত্যক্ত বা চরম অভাবী পরিবারকে অগ্রাধিকার দেওয়ার নিয়ম রয়েছে।
তবে অভিযোগ উঠেছে, এ বছর বড়লেখা উপজেলা প্রশাসন সরাসরি রাজনৈতিক নেতার কাছে কার্ড হস্তান্তর করেছে। পৌরসভার এসব কার্ড দেওয়া হয়েছে পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকনের কাছে।
কার্ড পাওয়ার বিষয়টি একাধিক সাংবাদিকের কাছে নিশ্চিত করেছেন পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন। তিনি বলেন, “পৌরসভার প্রকৌশলী আমাকে ডেকে এনে এসব কার্ড দিয়েছেন। তিনি বলেছেন, ইউএনও স্যার এগুলো নিতে বলেছেন। আমি ২ হাজার ৮৮৫টি কার্ড পেয়েছি। এখন প্রকৃত উপকারভোগীদের তালিকা নিশ্চিতের কাজ চলছে। তালিকা অনুযায়ী পরে তাদের হাতে কার্ড তুলে দেওয়া হবে।”
এ বিষয়ে বড়লেখা পৌরসভার প্রকৌশলী রাজীব বড়ুয়া জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্দেশেই তিনি কার্ডগুলো বিএনপি নেতার কাছে দিয়েছেন।
তবে অভিযোগ অস্বীকার করে বড়লেখা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী বলেন, “কার্ড কাউকে দেওয়া হয়নি। সব কার্ড এখনও পৌরসভাতেই রয়েছে।”
Aminur / Aminur
নড়াইলে গণঅধিকার পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন
আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত
ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ
নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক
বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন
আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ
রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার