সরকারি কর্মকর্তাদের সাথে যুব ও নাগরিক প্লাটফর্মের মতবিনিময় সভা অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে সরকারি কর্মকর্তাদের সাথে যুব ও নাগরিক প্লাটফর্মের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার বিভিন্ন উপজেলার যুব প্রতিনিধি ও নাগরিক সমাজের নেতৃবৃন্দ উপস্থিত থেকে তাদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন।সভায় সভাপতিত্ব করেন আস্থা নাগরিক প্লাটফর্মের সভাপতি, অবসরপ্রাপ্ত অধ্যাপক মোঃ শাহ আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক স্বপন কুমার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আজাদুল হেলাল এবং সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ ফিরোজ কবীর।
সভায় বক্তারা বলেন, তরুণদের সম্পৃক্ততা ছাড়া টেকসই সামাজিক উন্নয়ন সম্ভব নয়। যুব সমাজকে নেতৃত্ব, স্বেচ্ছাসেবামূলক কাজ ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে এগিয়ে আসতে হবে। সরকারি দপ্তরগুলোর সাথে সমন্বয় রেখে যুব ও নাগরিক প্লাটফর্ম ভবিষ্যতেও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে আস্থা নাগরিক প্লাটফর্ম ও যুব প্লাটফর্মের বিভিন্ন সদস্য, সমাজসেবী ও তরুণ সংগঠকরা উপস্থিত ছিলেন। এ সময় প্লাটফর্মের চলমান কার্যক্রম, বিভিন্ন সামাজিক উদ্যোগ এবং যুবদের দক্ষতা উন্নয়নে গৃহীত কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
সভায় এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয় যখন জানানো হয় যে আস্থা নাগরিক প্লাটফর্মের চলমান প্রকল্পটি এ মাসেই শেষ হতে যাচ্ছে। দীর্ঘদিন একসাথে কাজ করার স্মৃতি স্মরণ করে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ ক্লাস্টার কোর্ডিনেটর রেজাউল বক্তব্য দিতে গিয়ে আবেগ ধরে রাখতে না পেরে কেঁদে ফেলেন, যা উপস্থিত সকলকে আবেগাপ্লুত করে তোলে।
অনুষ্ঠানের এক পর্যায়ে জেলার পাঁচ উপজেলার যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাদের হাতে যুবকদের বিভিন্ন কার্যক্রমের তথ্য, প্রতিবেদন এবং যুব সদস্যদের তালিকা সম্বলিত কোর্ট ফাইল আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়। এ সময় রেজাউল আহ্বান জানান, আস্থা প্রকল্পের সাথে যুক্ত যুবকদের ভবিষ্যত কার্যক্রমে সার্বিক সহযোগিতা করতে এবং তাদের পাশে থাকার জন্য।
সভা শেষে উপস্থিত সবাই ভবিষ্যতেও একসাথে কাজ করে সমাজ উন্নয়নের ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় আলোচনায় অংশ গ্রহণ করেন সিনিয়র সাংবাদিক ও আস্থা নাগরিক প্লাটফর্মের সদস্য ডাবলু কমার ঘোষ,জনাব আলী,মোঃ জমশেদ আলী। যুব সমাজের পক্ষ হতে অলিদ, সাব্বির প্রমুখ।
Aminur / Aminur
নদীয়া সীমান্তে ২২ কোটি টাকার স্বর্ণের বিস্কুটসহ দর্শনার যুবক বিএসএফের হাতে আটক
মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ
ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান
বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন
কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ
টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়
মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন
ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ
দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার
সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি
কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর
অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার