ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

শ্রীমঙ্গলে আন্তর্জাতিক নারী দিবস পালিত


রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল) photo রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল)
প্রকাশিত: ৮-৩-২০২৬ দুপুর ১:৩৪

“অধিকার, সমতা, ক্ষমতায়ন—নারী ও কন্যার উন্নয়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।
রোববার (৮ মার্চ) সকালে শ্রীমঙ্গল শহরের লেবার হাউজ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের আয়োজনে এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ও ইনডিজিনাস পিপলস ডেভেলপমেন্ট সার্ভিসেস (আইপিডিএস)-এর সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের বালিশিরা ভ্যালির সহ-সভাপতি সবিতা গোয়ালার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গলস্থ বিভাগীয় শ্রম দপ্তরের সহকারী পরিচালক সাইফুদ্দিন সরকার।
এ সময় বক্তব্য দেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি পংকজ কন্দ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল, সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা, অর্থ সম্পাদক পরেশ কালিন্দী এবং আইপিডিএসের ফিল্ড অফিসার সুমন কৈরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে নারী ও পুরুষ অংশগ্রহণকারীরা মাথায় প্রতীকী সাদা ক্যাপ পরে লেবার হাউজ প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের করেন। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় লেবার হাউজে এসে শেষ হয়।
দিবসটি উপলক্ষে বক্তারা নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরে নারী শ্রমিকদের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক