ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

বারহাট্টায় স্বামী বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের সদস্যদের শপথ গ্রহণ


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ১১-৬-২০২৫ দুপুর ২:২৫

স্বামী বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ বারহাট্টা উপজেলা শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।বারহাট্টা উপজেলা রামকৃষ্ণ সেবাশ্রম প্রাঙ্গণে মঙ্গলবার বিকালে আয়োজিত এক অনুষ্ঠানে নবগঠিত ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানে নবগঠিত কমিটির সভাপতি দেবাশীষ ঘোষ রুদ্র ও সাধারণ সম্পাদক হিসাবে মৃন্ময় চক্রবর্তীকে সর্বসম্মতিক্রমে মনোনীত করা হয়।

বারহাট্টা উপজেলা রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি দীপক কুমার সাহার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বামী কল্যানদানন্দ মহারাজ (রামকৃষ্ণ মিশন ও আশ্রম, ময়মনসিংহ)।

সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বারহাট্টা রামকৃষ্ণ সেবাশ্রমের সাধারণ সম্পাদক তুষার কান্তি ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক তপন চক্রবর্তী, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ নেত্রকোনা জেলা কমিটির সভাপতি রাখাল সরকার, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, কেন্দ্রীয় কমিটর দপ্তর সম্পাদক নিকেশ গুহ, নবগঠিত কমিটির সভাপতি দেবাশীষ ঘোষ, সাধারণ সম্পাদক মৃন্ময় চক্রবর্ত্তীসহ আরও অনেকে। আলোচনা সভায় বক্তারা বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে স্বামী কল্যানদানন্দ মহারাজ বলেন, সঠিক জ্ঞান চর্চা ও শিষ্টাচার মানুষের চরিত্র গঠন করে। স্বামী বিবেকানন্দ’র আদর্শ মানবজাতিকে তার অন্তর্নিহিত দেবত্ব শিক্ষা দেওয়া এবং জীবনের প্রতিটি পদক্ষেপে তা কীভাবে কাজে লাগাতে হয় তা শেখানো।

তিনি আরও বলেন, আমাদের শিশুরা ভবিষ্যতে সঠিকভাবে পবিত্র গ্রন্থ গীতা, বেদ মন্ত্র উচ্চারণ করতে পারে তার ব্যবস্থা করা আবশ্যক। আমরা আমাদের সন্তানদেরকে শিশুকাল থেকে প্রতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি চরিত্র গঠনে সুশিক্ষা, শিষ্টাচার, নীতি-নৈতিকতা শিক্ষায় উদ্বুদ্ধ করলে তারা দেশ, সমাজ ও মানবকল্যাণে সহায়ক ভূমিকা রাখবে।

সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে স্বামী কল্যানদানন্দ মহারাজ ২১ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান।

এমএসএম / এমএসএম

চৌগাছায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লোহাগড়ায় প্রবাসী বোনের জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত সামিউল ইসলামকে সংবর্ধনা প্রদান

হাটহাজারীতে বন উজাড় রোধে বন বিভাগের নীরবতা, দায়সারা অভিযানের অভিযোগ

সান্তাহারে হোটেল-রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার লক্ষ পনের হাজার টাকা জরিমানা

রৌমারীতে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, মানবেতর জীবনে ৫ হাজার শ্রমিক

বাগেরহাটে আবারও অস্ত্রের মুখে বিকাশকর্মীর টাকা ছিনতাই

সিলেটে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, দ্রুত বিচারের দাবি

শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত অকেজো, বিচারের দাবিতে মানববন্ধন

ষড়যন্ত্র মোকাবিলায় ইস্পাতকঠিন ঐক্যের ডাক এমপি সরোয়ার আলমগীরের

মান্দায় চোলাই মদ সেবনের অভিযোগে মৎস্য কর্মচারীসহ গ্রেপ্তার ১০

মুকসুদপুরে জমি নিয়ে বিরোধ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ

রাণীনগরে সুগন্ধি আতব ধানের বাম্পার ফলনের আশা