ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

'কে দিল পিরিতের বেড়া লিচুরও বাগানে' গানের গীতিকার সত্তার পাগলার পরিবারের আকুতি


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৬-২০২৫ দুপুর ২:৩২

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত শাকিব খান অভিনীত 'তাণ্ডব' সিনেমার "কে দিল পিরিতের বেড়া লিচুরও বাগানে" গানটির গীতিকার প্রয়াত সত্তার তালুকদার যিনি নিজেকে 'সত্তার পাগলা' নামে পরিচয় দিতেন। তিনি হাওরাঞ্চল বেষ্টিত উপজেলা বারহাট্টার সিংধা ইউনিয়নের নুরুল্লারচর গ্রামের বাসিন্দা। জীবদ্দশায় হাওরে ঘাটু গান গেয়েই কেটেছে তার সময়। প্রায় সময়েই ময়মনসিংহ-মোহনগঞ্জ লোকাল ট্রেনে চলার পথে বিভিন্ন গান গাইতে দেখা যেতো গান পাগল এই মানুষটিকে। গত ২০১৪ সালের ১৭ এপ্রিল বিনা চিকিৎসায় ৯৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জনপ্রিয় গীতিকার সত্তার পাগলা।

সম্প্রতি সত্তার পাগলার নামটি আবার নতুন করে আলোচনায় এসেছে গত ৭ জুন ২০২৫ এ মুক্তিপ্রাপ্ত শাকিব খানের 'তাণ্ডব' সিনেমার সুবাদে। সিনেমাটিতে থাকা 'লিচুর বাগানে' গানটি ইতিমধ্যেই শ্রোতামহলে বেশ প্রশংসিত হয়েছে। সঙ্গে উঠে এসেছে গানটির গীতিকার সত্তার পাগলার নামটিও। গীতিকার হিসেবে সত্তার পাগলার নামের পাশাপাশি আরও তিনজনের নাম যুক্ত করা হয়েছে গানটিতে। তারা হলেন- প্রীতম হাসান, মেহেদি আনসারি ও ইনামূল তাহসিন। এর কারণ তারা তিনজন গানটির কথায় কিছুটা সংযোজন-বিয়োজন করেছেন। আবার গানটির বিবরণেও বলা হয়েছে- ‘লিচুর বাগানে’ (কে দিল পিড়িতের বেড়া) একটি প্রচলিত ঘাটুগান। এই লোকগানটির কথা সত্তার পাগলা কিছু অংশ যুক্ত করে গাইতেন। তার মাধ্যমেই এই গানটি বিখ্যাত হয়।

গীতিকার সত্তার পাগলা মৃত্যুর সময় ৩ কন্যা, ২ পুত্র ও স্ত্রী রব্বানুকে রেখে যান। ৭২ বছর বয়সী সত্তার পাগলার স্ত্রী স্বামীর রেখে যাওয়া একমাত্র সম্বল ২২ শতাংশ বাড়ি এবং ৩ কন্যা ও ২ পুত্র নিয়ে বর্তমান তিনি বহু কষ্টে জীবনযাপন করছেন। মাথা গুজার জরাজীর্ণ একমাত্র ঘরটি ভেঙে পরলেও সহযোগিতা ও পাশে দৌঁড়ানোর মতো কেউ নেই। টেনেটুনে কোনরকম চলছে তাদের সংসার জীবনের চাকা।

জানাগেছে, 'তাণ্ডব' সিনেমার নির্মাতা রায়হান রাফীর পক্ষ থেকে সত্তার পাগলার পরিবারকে মাত্র ২০ হাজার টাকা দেওয়া হয়। 'তাণ্ডব' টিমের পক্ষ থেকে সত্তার পাগলার পরিবারকে সহযোগিতার আশ্বাসও দিয়েছেন নির্মাতা। সত্তার পাগলার পরিবারের দাবি, 'সেই আশ্বাস যেন আশ্বাসেই সীমাবদ্ধ না থাকে।'

মরহুম সত্তার পাগলার ছেলে মো. জয়নাল জানান, জীবিকার তাগিদে তারা দুই ভাই বিভিন্ন জায়গায় কাজ করেন। তাদের বৃদ্ধ মা’র থাকার ঘরটি যেন ঠিক করে দেওয়া হয়। ‘তাণ্ডব’র পরিচালক যেন তাদের জন্য এতটুকু সহায়তা তাদের পরিবারকে করেন।

সত্তার পাগলার স্ত্রী মোছা. রব্বানু’র সাথে কথা বললে তিনি বলেন, 'আমার স্বামী বিনা চিকিৎসায় মারা গেছেন। কোনদিন কেউ আমাদের খোঁজ-খবর নেয়নি, কেউ এগিয়েও আসেনি। উনার মৃত্যুর এত বছর পর “তাণ্ডব” সিনেমার জন্য উনি আবার আলোচনায় এসেছেন। তবে আমাদের পরিবারের কোনো চাওয়া নেই। আমার স্বামীর কবরটা সংস্কার করে দেওয়া আর আমার স্বামীর ভিটাটা সংস্কার করে দেওয়ার দাবি জানাচ্ছি আর কোন দাবি নেই আমার।'

এমএসএম / এমএসএম

নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট

ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ

হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল

টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬

হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত

মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা

পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা

সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ

কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার

বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ

টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু

নেত্রকোণা জেলার সেরা বিদ্যালয়-তবু ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান