ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

দুমকিতে থ্যালাসেমিয়ায় রোগে আক্রান্ত সাব্বির বাঁচতে চায়


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ১৩-৬-২০২৫ বিকাল ৫:২৮
পেশায় রাজমিস্ত্রী বাবার তিন ছেলেমেয়ের মধ্যে মোঃ সাব্বির হোসেন(১৪) সবার বড়। জন্মের পর থেকেই ডাক্তারের পরামর্শক্রমে প্রতি মাসে একব্যাগ 'ও' পজিটিভ ব্লাড পুশ করে আসছিল ছেলের শরীরে দরিদ্র বাবা মিজানুর রহমান খান। কিন্তু বিধি বাম, ২০২৫ সনের জানুয়ারি মাসে সাব্বিরের শারীরিক অবস্থার অবনতি হলে ডাক্তারের শরনাপন্ন হন বাবা। বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি হয়ে ১৫দিন চিকিৎসা দেয়া হয় সাব্বিরকে। পরীক্ষা নিরীক্ষা শেষে ডাক্তার জানান, সাব্বির থ্যালাসেমিয়া রোগে দীর্ঘদিন যাবৎ ভুগছেন। তার আরও উন্নত চিকিৎসার প্রয়োজন এবং অপারেশন দরকার। 
 
এমন পরিস্থিতিতে বাবা মিজানুর রহমান দিশেহারা হয়ে পড়েন। ছেলের চিকিৎসা খরচ ও পরিবারের পাঁচ সদস্যের ভরণ পোষণে নিরুপায় হয়ে গেছে। এ অবস্থায় তিনি সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন ।
 
পটুয়াখালীর দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের তালুকদার বাজার সংলগ্ন মরহুম ইসমাইল খানের নাতি ও মিজানুর রহমান খানের ছেলে মোঃ সাব্বির হোসেনের বর্তমানে শারিরীক অবস্হা  ক্রমশ খারাপ হয়ে পড়েছে।
 
সাব্বির কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার পেট আস্তে আস্তে শক্ত হয়ে যাচ্ছে এবং ঠিকমত হাঁটতে পারছিনা। সমাজের অন্য সকলের মতো আমিও বাঁচতে চাই।
 
বাবা মিজানুর রহমান বলেন, বর্তমানে প্রতিমাসে দুইবার ব্লাড দিতে ৫/৬ হাজার টাকা খরচ হয়।  এছাড়াও ডাক্তার বলেছেন, জরুরী ভিত্তিতে অপারেশন করাতে। কিন্তু আমার কাছে কোন টাকা পয়সা নাই। কি করব, কার কাছে যাবো বুঝতে পারছি না। 
 
আপনারা যে যা পারেন সাহায্য করে আমার ছেলের চিকিৎসায় এগিয়ে আসুন। আমার মোবাইল নাম্বার নগদ পার্সোনাল ০১৭১০৯৫০০১২। সমাজের বিত্তবানদের কাছে আমার আকুল আবেদন।
 
ওই বাড়ির সত্তোরোর্ধ্ব একুব আলী খান জানান, সাব্বিরের চিকিৎসায় ও সংসার চালাতে নিঃস্ব হয়ে গেছে পরিবারটি। 

এমএসএম / এমএসএম

জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত সামিউল ইসলামকে সংবর্ধনা প্রদান

হাটহাজারীতে বন উজাড় রোধে বন বিভাগের নীরবতা, দায়সারা অভিযানের অভিযোগ

সান্তাহারে হোটেল-রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার লক্ষ পনের হাজার টাকা জরিমানা

রৌমারীতে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, মানবেতর জীবনে ৫ হাজার শ্রমিক

বাগেরহাটে আবারও অস্ত্রের মুখে বিকাশকর্মীর টাকা ছিনতাই

সিলেটে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, দ্রুত বিচারের দাবি

শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত অকেজো, বিচারের দাবিতে মানববন্ধন

ষড়যন্ত্র মোকাবিলায় ইস্পাতকঠিন ঐক্যের ডাক এমপি সরোয়ার আলমগীরের

মান্দায় চোলাই মদ সেবনের অভিযোগে মৎস্য কর্মচারীসহ গ্রেপ্তার ১০

মুকসুদপুরে জমি নিয়ে বিরোধ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ

রাণীনগরে সুগন্ধি আতব ধানের বাম্পার ফলনের আশা

ধুনটে বিস্ফোরক মামলায় আ.লীগ ও শ্রমিক লীগের দুই নেতা গ্রেপ্তার

‎পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা