ঢাকা সোমবার, ১০ আগস্ট, ২০২৬

ঘোড়াঘাটে সড়কে প্রান ঝড়ল নাবিল পরিবহনের ৫ যাত্রীর


মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট photo মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট
প্রকাশিত: ১৪-৬-২০২৫ দুপুর ১:৪৫

দিনাজপুরের ঘোড়াঘাটে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহনের একটি নৈশ কোচ মহাসড়কের পাশে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা আম ও বালু বোঝাই দুইটি ট্রাককে পিছন থেকে ধাক্কা দিলে ওই কোচের ৫ জন যাত্রী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১৫ জন।

শনিবার ( ১৪ জুন) ভোর সাড়ে ৩ টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাট পৌরশহরের নূরজাহানপুর এলাকার এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত ৩ জনের নাম পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন, পঞ্চগড় জেলার বোদা উপজেলার সেনা সদস্য এরশাদ হোসেন (রাসেদ)(২৫), একই উপজেলার হাসেমের মেয়ে তামান্না আক্তার (২৫), বাসের সুপারভাইজার নওগাঁ সদরের পারমিকার গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে আমিনুল ইসলাম (৪৭)।

আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রংপুর ও বগুড়ার বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শী একজন জানান, আম বোঝাই একটি ট্রাকের ঢালার (ক্যাবিনের পিছনের অংশ) ত্রুটি দেখা দেয়। এসময় রাস্তার পাশে দাঁড় করিয়ে ট্রাক থেকে আমের ক্যারেট রাস্তার পাশে রাখার কাজ চলছিল। তার কিছু সময় পর আরও একটি বালু বোঝাই ট্রাকের চাকা বিকল হওয়ায় সেই ট্রাকের চাকার পরিবর্তনের কাজ চলছিলো। হঠাৎ একটি যাত্রীবাহী কোচ প্রথমে আমের মিনি ট্রাক এবং পরে বালু বোঝাই ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দেয়। এতে কোচ গাড়িটির বাম অংশ বালু বোঝাই ট্রাকের ঢালার ভিতরে অর্ধেক অংশ ঢুকে যায় এবং কোচ গাড়ির বাম অংশ সামনে থেকে অন্তত ১৫ টি সিট দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ারসার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে হতাহতদের উদ্ধার করে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, এ মর্মান্তিক দুর্ঘনায় এখন পর্যন্ত ১ জন নারী ও ৪ জন পুরুষের মৃত্যু হয়েছে। নিহতদের সুরতহালের কাজ চলছে। নিহত ও আহতদের সবার পরিচয় এখন জানা সম্ভব হয়নি। তবে পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। পরে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

এমএসএম / এমএসএম

দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ ৫ আসামি গ্রেপ্তার

খুলনা র‌্যাবের বাগেরহাটে অভিযান ৯ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ বিক্রেতা গ্রেফতার

কুড়িগ্রামে আইনশৃঙ্খলা কমিটির সভা

মোহনগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেফতার

১৭ কেজি গাঁজাসহ প্রাইভেট কার জব্দ, আটক ৩

মান্দায় বিধবাকে উচ্ছেদে মারপিট, ঘরবাড়ি ভাঙচুর ও কলাগাছ কাটার অভিযোগ

সিংড়ায় শিক্ষার্থীদের টিফিনের টাকায় বৃক্ষ চারা বিতরণ

আইনজীবীর বিরুদ্ধে বৃদ্ধ, অসহায় শ্বশুর শ্বাশুড়ীকে নির্যাতন ও হয়রানির অভিযোগে পঞ্চগড়ে মানববন্ধন

জয়পুরহাট এনসিপির নেতৃত্বে রদবদল, ভারপ্রাপ্ত আহ্বায়ক রনজু

লাইসেন্সের আওতায় আসছে কুমিল্লার মিশুক-অটোরিকশা, আবেদন শুরু আজ থেকে

নাচোলে ৩২ তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

রাস্তা না পেয়ে মিথ্যার আশ্রয় নেওয়ার অভিযোগ; প্রতিবাদে মানববন্ধন

দুই বছর যাবৎ বসতবাড়ি ও সড়কের ওপর পড়ে আছে বৈদ্যুতিক খুঁটি, মরণ আতঙ্কে কাপ্তাই চিৎমরমের ৩৫টি পরিবার