ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

নান্দাইলে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৪-৯-২০২১ দুপুর ২:৪

ময়মনসিংহের নান্দাইলে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত নুরুল ইসলাম (৬৫) নামে এক শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর থেকে সে পলাতক রয়েছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে ভুক্তভোগীর শিশুর বাবা বাদী হয়ে নান্দাইল মডেল থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় অভিযুক্ত নুরুল ইসলাম নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের সিংদই গ্রামের বাসিন্দা। তিনি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার এলাহী নেওয়াজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

মামলা ও ঘটনার শিকার শিশুর পারিবারিক সূত্রে জানা যায়, নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের সিংদই গ্রামের ওই শিশুটির বাড়িতে কেউ না থাকায় ঘরে ঢুকে গত ৫ সেপ্টেম্বর নুরুল ইসলাম ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটি কান্নাকাটি শুরু করলে তাকে আমড়া খাওয়ানোর কথা বলে নুরুল ইসলাম চলে যায়। পরে শিশুর বাবা রোববার (১২ সেপ্টেম্বর) রাতে অভিযুক্ত নুরুল ইসলামের বাড়িতে ও স্থানীয় মাতব্বরদের বিষয়টি জানালেও কেউ গুরুত্ব দেননি। দ্রুত ঘটনাটি এলাকায় জানাজানি হলে নুরুল ইসলামের চাচাতো ভাই হারিছ, ভাতিজা আমিনুল, সাবেক মেম্বার আঃ রশিদ এসে ওই শিশুর বাবাকে প্রথমে ৩ হাজার পরে ৫ হাজার টাকা দিয়ে চুপ থাকতে বলেন।

এদিকে, ওই শিশুর শারীরিক অবস্থা খারাপ হতে থাকলে সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় তার পরিবার। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বিষয়টি বুঝতে পেরে নান্দাইল মডেল থানায় জানান। পরে পুলিশ হাসপাতালে গিয়ে ওই শিশুকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে আসে। ওই দিন রাত ১১টার দিকে ওই শিশুর বাবা এ ঘটনায় নান্দাইল থানায় মামলা দায়ের করেন।

এ ব্যাপারে স্থানীয় আচারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম জানান, আমি ঢাকা ছিলাম, এলাকায় এসে লোকমুখে ঘটনা শুনেছি।

নান্দাইল মডেল থানার পরিদর্শক (তদন্ত) ওবায়দুর রহমান বলেন, ওই শিশুকে আজ (মঙ্গলবার) সকালে ফরেনসিক পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। মামলার অভিযুক্ত আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।

জামান / জামান

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের