ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

কুসুমপুরে মানবিকতার আলো সৈয়দ টিপু সুলতানের হাতে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-৬-২০২৫ রাত ১১:১৪

মুন্সিগঞ্জের সিরাজদিখানের কুসুমপুর গ্রামের গর্ব বীর মুক্তিযোদ্ধা, ভেষজ বিজ্ঞানী ও সমাজসেবক সৈয়দ টিপু সুলতান পিএইচডি। তাঁর উদ্যোগে গড়ে উঠেছে এসটিএস ফাউন্ডেশন ও টিএসআই, যা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও পরিবেশ উন্নয়নে কাজ করে যাচ্ছে।

স্বাধীনতার পর যোগাযোগ, স্বাস্থ্যসেবা ও শিক্ষার সুবিধা থেকে বঞ্চিত ছিল কুসুমপুর। এই অবস্থায় ১৯৮০ সালে যাত্রা শুরু করে এসটিএস ফাউন্ডেশন। এরপর সৈয়দ টিপু সুলতান ২৮টি উন্নয়ন প্রকল্প হাতে নেন। এর মধ্যে রয়েছে আর্সেনিক মিটিগেশন প্রোগ্রাম, বিনামূল্যে চক্ষু চিকিৎসা, প্যালিয়েটিভ কেয়ার হাসপাতাল, দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, সুদবিহীন ক্ষুদ্রঋণ, গৃহায়ণ সহায়তা, করোনা সহায়তা প্রকল্পসহ বিভিন্ন কার্যক্রম।

পরিবেশ রক্ষায় তাঁর বিশেষ ভূমিকা রয়েছে। ফারাক্কা বাঁধ ও দক্ষিণ এশিয়ার পানিবণ্টন ইস্যুতে তিনি দেশ-বিদেশে সক্রিয় ভূমিকা পালন করেন। ২০০৫ সালে চিলমারীতে ঐতিহাসিক লংমার্চসহ বিশ্বব্যাংক, জাতিসংঘ, ভারতীয় দূতাবাস ও হোয়াইট হাউজ পর্যন্ত দাবি জানান।

সৈয়দ টিপু সুলতানের সৌখিন কৃষি খামার আজ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসিত। তিনি কুসুমপুরে গড়ে তুলেছেন মাল্ট্রি এগ্রো প্রকল্প, যেখানে রয়েছে ২৫০ প্রজাতির ফলজ ও ভেষজ গাছ। বিশ্বের নানা জাতের উন্নত মানের আমসহ বিভিন্ন ফলের চাষ হচ্ছে এখানে। তাঁর খামার নিয়ে শাইখ সিরাজের "মাটি ও মানুষ"-এ বিশেষ প্রতিবেদন প্রচারিত হয়েছে।

শুধু দেশেই নয়, প্রবাসেও বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরতে কাজ করছেন তিনি। নিউইয়র্কে প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশ কালচারাল সেন্টার ও বাংলাদেশের প্রথম বিদেশি আর্ট গ্যালারি। রয়েছে বিশাল লাইব্রেরিও।

১৯৫২ সালে জন্ম নেওয়া সৈয়দ টিপু সুলতান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে মাস্টার্স এবং যুক্তরাষ্ট্রে R.Ph ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি মাওলানা ভাসানি ফাউন্ডেশন, এসটিএস ফাউন্ডেশন ও টিএসআই-এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

এমএসএম / এমএসএম

নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট

ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ

হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল

টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬

হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত

মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা

পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা

সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ

কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার

বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ

টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু

নেত্রকোণা জেলার সেরা বিদ্যালয়-তবু ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান