বাজারে নেই ভিড়, দাম বেড়েছে সবজির
খুলনার বাজারে সবজির দাম বেড়েছে। অপরিবর্তিত রয়েছে মুরগীর দাম। অনেক সবজির দাম কেজিতে প্রায় ১০-১৫ টাকা বৃদ্ধি পেয়েছে। কিন্তু ক্রেতাদের তেমন একটা ভিড় নেই বাজারে। ঈদের পর থেকে এ দীর্ঘ ছুটির কারনে প্রায় ক্রেতাশূন্য বাজার। তবে এ সপ্তাহে কেনাবেচা বাড়বে বলে আশা ব্যবসায়িদের।
রোববার (১৫ জুন) নগরীর রুপসা বাজার, নতুন বাজার, গল্লামারি বাজার, খালিশপুর বাজার ও শিরোমনি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাজারে বেগুন বিক্রি হচ্ছে ৩০—৪০ টাকা, পটোল ৪০ টাকা, ঢ্যাঁড়স ৩০ টাকা, করলা ৬০-৭০ টাকা, লাউ ৪০-৫০ টাকা, লাল শাক কেজি ৩০ টাকা, পুই শাক ৪০ টাকা, কাঁচা মরিচ ১০০-১২০ টাকা কেজি, মিষ্টি কমুড়া ৪০ টাকা কেজি, আলু ৩০-৩৫ টাকা, কাঁচকলা ২৫ টাকা হালি, শসা ১০০ টাকা কেজি, পেঁয়াজ ৬০—৭০ টাকা এবং রসুন ৮০—১০০ টাকা।
মাংসের বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৫০—১৬০ টাকা কেজি, সোনালি মুরগি ২৭০—২৮০ টাকা, লেয়ার মুরগী ২৫০—২৭০ টাকা কেজি দরে।
মাছের বাজারে, রুই মাছ ২৫০—৩০০, টেংরা ৪০০—৫০০, পাবদা ৩৫০—৪০০, চিংড়ি ৫০০—৬০০ টাকা, ছোট মাছ ২৫০—৩৫০ টাকা, তেলাপিয়া ১৫০—১৬০ টাকা কেজি দরে, ভেটকি মাছ ৪০০—৫০০ টাকা, দেশি কই মাছ ১৫০ টাকা কেজি এবং পাঙাস মাছ ১৩০—১৬০ টাকা কেজির মধ্যে পাওয়া যাচ্ছে।
খুচরা ব্যবসায়িরা বলছেন, লম্বা ছুটির কারনে শহরের মানুষ গ্রামে বেড়াতে গেছেন। এজন্য প্রতিদিন কাঁচা বাজারে পূর্বের মতো ভিড় নেই। গত সপ্তাহে বাজারে কোন বেচাকেনাই ছিলো না। তাও আজ একটু বেচাকেনা হচ্ছে। অনেক দোকানি তো বিক্রি হবে না ভেবে সবজিই তুলে নাই। তবে এ সপ্তাহে বাজারে বিক্রি বৃদ্ধি পাবে।
শিরোমনি বাজারের সবজি বিক্রেতা হামিদ মিয়া বলেন, গত সপ্তাহে সবজি বেচে লাভ করা দায় হয়ে পড়ছিলো। আজ তাও একটু বিক্রি বেড়েছে। ঈদের পর থেকে বাজারে কোন কাষ্টমার ছিলো না। দুই বেলা দোকান খুলেও তিন—চারশত টাকার বেশী বেচাকেনা হয় নাই।
গল্লামারি বাজারের সবজি বিক্রেতা সবুজ মোল্লা বলেন, সবজির দাম ঈদের সময় কম ছিলো। সবজি সরবরাহ কম থাকায় দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। সবকিছু বন্ধ থাকায় পাইকারি বাজারেও শাকসবজির চালান কম ছিলো। আজ থেকে কাচা সবজি আসতে শুরু করেছে। সরবরাহ বেশী হলে এমনিতেই সবকিছুর দাম কমে যাবে।
নতুন বাজারের মুরগী বিক্রেতা ফরিদ মিয়া বলেন, ঈদের আগে থেকেই মুরগীর দাম কমেছে। এ সপ্তাহে ১০—২০ টাকা বেড়েছে। তবে কোরবানি ঘিরে মুরগীর চাহিদা কমায় বেচাকেনা অনেক কম।
নতুন বাজারের মাছ বিক্রেতা রফিক বলেন, গত দুই সপ্তাহ ধরে মাছ বিক্রি হচ্ছে না বললেই চলে। বন্ধের কারনে খাবারের হোটেলগুলো প্রায় সব আধ বেলা চলায় আর মানুষজন গ্রামের বাড়ির দিকে যাওয়ায় এবার মাছ বিক্রি তেমন হয়নি। অনেকে নষ্ট হওয়ার ভয়তে বড় মাছ দোকানে উঠায়নি। তবে এ সপআতহে বেচাকেনা বাড়বে।
নতুন বাজারে আসা শাহরিয়ার ইসলাম বলেন, বাজারে তাজা সবজির সরবরাহ কম। কিন্তু সবজির দাম কিছুটা বেড়েছে। তবে মুরগীর মাংসের দামও এখন পর্যন্ত কম রয়েছে। তবে মাছের দাম আগের মতোই বাড়তি মনে হলো।
নিউ মার্কেট বাজারে আসা গৃহবধু শারমিন আক্তার বলেন, ছুটিতে খুলনাই ছিলাম। গত সপ্তাহে বাজার এখান থেকে করেছি। শাক সবজির দাম বেড়েছে। গত সপ্তাহে তাজা শাকসবজি আর মাছ ছিলো না তেমন একটা। তবে আজ কিছুটা তাজা শাক সবজি উঠলেও দাম বাড়তি।
এমএসএম / এমএসএম
ধুনটে বিস্ফোরক মামলায় আ.লীগ ও শ্রমিক লীগের দুই নেতা গ্রেপ্তার
পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
তেল কম দেওয়া ও লাইসেন্স ছাড়া গ্যাস বিক্রি, চাঁদপুরে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১৫ ডিগ্রিতে,বাড়ছে শীতের অনুভূতি
তুষ ও হারিকেন পদ্ধতিতে হাঁসের বাচ্চা ফুটিয়ে দেশের সেরা উদ্যোক্তা ইয়াসিন
বিজিবি কর্তৃক ট্যাপেন্টাডল ও নেশা সিরাপ আটক
আগামী বছর থেকে সর্বোচ্চ করদাতাদের সম্মাননা প্রদান করা হবেঃ প্রশাসক রিটন
পিরোজপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
টুঙ্গিপাড়ায় কৃষি প্রণোদনার বীজ-সার বিতরণ নিয়ে অনিশ্চয়তা, কৃষকদের দুশ্চিন্তা
বাঘায় ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন
আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত