‘তিনি যেভাবে তাকান তাতে আমি গলে জল হয়ে যাই’
ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি এবং অভিনেতা অনির্বাণ চক্রবর্তী এবার প্রথমবারের মতো এক ফ্রেমে কাজ করতে চলেছেন। দীর্ঘদিনের প্রতীক্ষার পর এই দুই তারকাকে একসঙ্গে পর্দায় দেখতে পাবেন দর্শক। কিছুদিন আগেই ‘একেন বাবু, বেনারসে বিভীষিকা’ মুক্তির পর স্বস্তিকা তার ইচ্ছার কথা জানিয়েছিলেন যে, তিনি অনির্বাণ চক্রবর্তীর সঙ্গে কাজ করতে চান।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, পরিচালক অর্জুন দত্তের নতুন ছবি ‘বিবি পায়রা’তে একসঙ্গে দেখা যাবে স্বস্তিকা ও অনির্বাণকে। অর্জুন দত্তের সঙ্গে এটি স্বস্তিকার তৃতীয় কাজ। এর আগে এই পরিচালকের সঙ্গে তিনি ‘গুলদস্তা’ এবং ‘শ্রীমতি’ ছবিতে কাজ করেছেন। এবারের ছবিতে অনির্বাণ চক্রবর্তীর উপস্থিতি নিঃসন্দেহে দর্শকদের জন্য এক বাড়তি পাওনা।
ছবির শুটিং চলাকালীন কিছু ভিডিও ক্লিপিংস শেয়ার করে স্বস্তিকা তার উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘অর্জুন দত্তের সঙ্গে তৃতীয়বার। আমাকে বারবার বিশ্বাস করার জন্য ধন্যবাদ। আর একজনকে নিয়ে কি বলবো? আমার ক্রাশ। ভগবানকে বলে বলে এমন জ্বালান জ্বালিয়েছি যেতে বিরক্ত হয়ে ভগবান টুপ করে এনাকে আমার কাছে ফেলে দিয়েছে।’
অনির্বাণের প্রশংসায় পঞ্চমুখ হয়ে স্বস্তিকা আরও লিখেছেন, ‘আমার দিকে তিনি যেভাবে তাকান তাতে তো আমি গলে জল হয়ে যাই। শিউলি এন্ড শিউলির বর আসছে পায়রা নিয়ে। 'বিবি পায়রা' আসছে খুব তাড়াতাড়ি।’
স্বস্তিকার এই পোস্ট দেখে তার ভক্তরা দারুণ উচ্ছ্বসিত। কমেন্ট বক্সে একজন লিখেছেন, ‘আরেকটা ভালো জুটি তৈরি হতে চলেছে। দুজনেই অসাধারণ অভিনেতা। অপেক্ষায় রইলাম।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘একেন বাবুর খুকুকে মনে হয় খুঁজে পেলাম।’
এমএসএম / এমএসএম
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ
বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...
২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’
বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত
দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’
আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী
প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না
১০ বছর পর আসছে কাজী শুভর একক অ্যালবাম
কবীর সুমনের সম্মানে ঢাকায় গাইবেন তারা
নতুন পেশায় হাসান মাসুদ, তবে কি অভিনয় ছাড়ছেন?