ঢাকা রবিবার, ৩ মে, ২০২৬

তানোরে বৃষ্টির মধ্যে রাস্তায় কার্পেটিং কাজ চলছে" কর্তৃপক্ষ নিরব


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ১৫-৬-২০২৫ বিকাল ৫:১১

রাজশাহীর তানোরে সড়ক ও জনপথের তানোর হইতে কাশিম বাজার প্রায় (২৭০০) মিটার সড়ক সংস্কারে নিম্নমাণের সামগ্রী ব্যবহার ও  নজিরবিহীন অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। ভারী বৃষ্টির মধ্যেই যেনো তেনো ও দায়সারাভাবে সংস্কার কাজ করা হচ্ছে। এলাকাবাসী দুর্নীতি দমন কমিশনের (দুদুক) এর দৃষ্টি আকর্ষণ করেছেন। 

স্থানীয়রা জানান, সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানের কাছ থেকে কার্যাদেশ ক্রয় করে কাজটি করছেন রাজশাহী শহর এর রজব আলী। কিন্তু তারা সিডিউল উপেক্ষা করে নিম্নমাণের নির্মাণ সামগ্রী ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন সচেতন এলাকাবাসি। এতে রাস্তার স্থায়ীত্ত্ব নিয়ে শংসয় দেখা দিয়েছে।

এদিকে রাস্তা নির্মাণের পুর্বে রাস্তার সংস্কার বা  নির্মাণ সম্পর্কিত যাবতীয় তথ্য সংবলিত সাইনবোর্ড সাঁটানোর বাধ্যবাধকতা থাকলেও কোনো সাইনবোর্ড সাঁটানো হয়নি। এলাকার মানুষের কাছে তথ্য গোপণ করে রাস্তার নির্মাণ কাজ করা হচ্ছে বলে অভিযোগ করেন এলাকাবাসি। স্থানীয় বাসিন্দা রুবেল ইসলাম, সাদিকুল ইসলাম ও আব্দুর রহমান বলেন, আজ ১৫ জুন (রোববার) দিনভর ভারি ও গুড়িগুড়ি বৃষ্টি হয়।কিন্তু বৃষ্টির মধ্যেই রাস্তার কার্পেটিং কাজ করা হচ্ছে। 

এসময় সেখানে সড়ক ও জনপথের (সওজ) কোনো কর্মকর্তার দেখা যাই নাই। উপজেলা এলজিইডির  এক কর্মকর্তা জানান, রাস্তার বেড ঠিকমতো মেরামত না করে বৃষ্টির মধ্যে এভাবে কার্পেটিং করার কোনো নিয়ম নেই। এছাড়াও বৃষ্টির মধ্যে কার্পেটিং করা হয়েছে, রোলার করার পর পরই রাস্তার বিভিন্ন স্থানে ভেঙে গেছে ও কাদাসহ পানি জমেছে। এই রাস্তা নির্মাণের পরপরই নষ্ট হবে, এনিয়ে কথা বলার কোনো সুযোগ নাই। 
এদিকে (সওজ)'র  এসও পরিচয় দিয়ে এক ব্যক্তি বলেন, বৃষ্টি শুরুর সঙ্গে সঙ্গেই কাজ বন্ধ করা হয়েছে। কাজে কোনো অনিয়ম হয়নি। ছিটেফোঁটা বৃষ্টির মধ্যেও কার্পেটিং কাজ করা যাবে না সত্য, তবে কাজ শুরুর পর বৃষ্টি হলে গরম পাথর তো ফেলা দেয়া যায় না, বৃষ্টির মধ্যেই কিছুটা কার্পেটিং করে কাজ বন্ধ রাখা হয়েছে।

এবিষয়ে জানতে চাইলে সড়ক ও জনপথের (সওজ) উপ-বিভাগীয় প্রকৌশলী, সড়ক উপ-বিভাগ-১ আব্দুল মান্নাফ আকন্দ কোনো তথ্য দিতে অপারগতা প্রকাশ করে বলেন, রাস্তা নস্ট হলে আবার করে নেয়া হবে।

এবিষয়ে জানতে চাইলে ঠিকাদার ও বিএনপি নেতা পরিচয় দিয়ে রজব আলী বলেন, তথ্য অফিসে আছে তাদের কাছে কোনো তথ্য নাই। তিনি বলেন, কাজ দেখবেন অফিস এখানে সাংবাদিকের কি কাজ। যতো খুশি লেখেন কিছুই হবে না ভাগ যায় ওপর মহলে বলে দম্ভোক্তি করেন।

এমএসএম / এমএসএম

কাউন্সিলর প্রার্থী ঘোষণার পর ডিজিটাল অপপ্রচার : স্ত্রীর ছবি ব্যবহার প্রতিপক্ষের ষড়যন্ত্রের অভিযোগ যুবদল নেতার

রাণীশংকৈলে শিক্ষক সমিতির সভাপতি মানিক, সম্পাদক মোশাররফ

পটুয়াখালীর মির্জাগঞ্জে বাঁধ সংস্কারে উপড়ে ফেলা হয়েছে দুই শতাধিক গাছ

খেলাধুলায় আমাদের সন্তানদের মেধা-মননের সংস্কার হবে: শিক্ষামন্ত্রী

অবৈধভাবে বালু উত্তোলন" ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটক-১ চার জনকে ৫০ হাজার জরিমানা

মহান মে-দিবস-২০২৬ উপলক্ষে বাগেরহাটে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন

সুবর্ণচরে মেধাবৃত্তি পরিক্ষা সনদ ও পুরস্কার বিতরণ

বিরামপুরে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত চেক বিতরণ করলেন সমাজকল্যাণ মন্ত্রী

তেঁতুলিয়ায় ইয়াবাসহ মাদক যুবক গ্রেফতার

মাগুরার কাপাসহাটি খাল ও দীঘা বিল পুনঃখনন কাজের উদ্বোধন

রাজস্থলী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার ১

উলিপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন