ঈদের দীর্ঘ ছুটি শেষে কর্মস্থলে ফিরেছেন আশুলিয়ার পোশাক শ্রমিকরা
পবিত্র ঈদুল আজহার দীর্ঘ ছুটি শেষে আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানায় ধীরে ধীরে কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে। সকালের সূর্যের আলো ফোটার সাথে সাথেই শ্রমিকদের কর্মস্থলে ফেরার দৃশ্য লক্ষ্য করা গেছে। বাস, লেগুনা, অটো রিকশা ও পায়ে হেঁটে হাজার হাজার শ্রমিক নিজ নিজ গার্মেন্টস প্রতিষ্ঠানে প্রবেশ করেন।
কারখানাগুলোর সামনে ছিল উৎসবের আমেজ। ঈদের স্মৃতি ও আনন্দ ভাগাভাগি করে নিতে শ্রমিকদের মাঝে দেখা গেছে হাস্যোজ্জ্বল মুখ। অনেকে আবার ফিরেছেন পরিবার ও গ্রাম ছেড়ে মন খারাপের আবহ নিয়ে।
শিল্প পুলিশ ও স্থানীয় প্রশাসন সূত্র জানায়, আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানা ১৫ জুন রবিবার থেকেই পূর্ণোদ্যমে উৎপাদন কার্যক্রম শুরু করেছে। শ্রমিকদের উপস্থিতি সন্তোষজনক। ছুটি শেষে নিরাপদে এবং সুশৃঙ্খলভাবে কর্মস্থলে ফিরতে পারায় তারা সন্তোষ প্রকাশ করেছেন।
লাকী আক্তার নামে একজন শ্রমিক বলেন, "গ্রামে ঈদের আনন্দ অনেক। কিন্তু কাজ তো করতেই হবে। ছুটি শেষে ফিরে এলাম। সবাই মিলে আবার কাজ শুরু করলাম, এটাও একরকম আনন্দ।"
কারখানা কর্তৃপক্ষ জানান, ছুটির আগে শ্রমিকদের বোনাস ও বেতন যথাসময়ে পরিশোধ করায় ফিরতি যাত্রা নির্বিঘ্ন হয়েছে। এছাড়া ঈদের পর শ্রমিকদের কাজে ফেরাতে বিশেষ সহায়তা ও উৎসাহমূলক ব্যবস্থাও নেয়া হয়েছে।
সামাজিক নিরাপত্তা ও উৎপাদন চলমান রাখতে, শিল্প এলাকাগুলোতে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ