ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

দেশের আকাশে শক্তিশালী বৃষ্টিবলয় : বেশি বৃষ্টির আভাস সিলেট-চট্টগ্রামে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬-৬-২০২৫ দুপুর ১:৩৭

দেশের আকাশসীমায় প্রবেশ করেছে শক্তিশালী বৃষ্টিবলয়। এর ফলে সারা দেশেই বৃষ্টি হতে পারে। ব্যাপক বৃষ্টি ঝরিয়ে আগামী ২৮ জুন সিলেট ও চট্টগ্রাম হয়ে দেশের আকাশসীমা ত্যাগ করবে শক্তিশালী এই বৃষ্টিবলয়।

সোমবার (১৬ জুন) বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) এ তথ্য জানিয়েছে।

বিডব্লিউওটি জানায়, এই বৃষ্টিবলয় সবচেয়ে বেশি সক্রিয় থাকবে চট্টগ্রাম ও সিলেট বিভাগে। অর্থাৎ এ দুই বিভাগে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া রংপুর, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী বিভাগেও সক্রিয় থাকবে বৃষ্টিবলয়। মঙ্গলবার (১৭ জুন) থেকে ২১ জুন এবং ২৩ থেকে ২৬ জুন পর্যন্ত সবচেয়ে বেশি সক্রিয় থাকবে। অর্থাৎ এসময়ে সবচেয়ে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

তারা জানায়, মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টির কারণে রংপুর, সিলেট ও চট্টগ্রাম বিভাগের নিচু এলাকায় বন্যা হতে পারে এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকায় পাহাড় ধসের শঙ্কা রয়েছে। সারা দেশে বৃষ্টি হলেও বড় কোনো ঝড়ের সম্ভাবনা নেই। তবে উপকূলীয় এলাকায় দমকা হাওয়া বয়ে যেতে পারে।

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানায়, বৃষ্টিবলয় থাকাকালীন দেশের আবহাওয়া অধিকাংশ এলাকায় আরামদায়ক থাকতে পারে। তবে বৃষ্টির বিরতির সময় কিছু কিছু এলাকায় ভ্যাপসা গরম থাকতে পারে। এই বৃষ্টিবলয়ে দেশের অধিকাংশ এলাকায় স্বাভাবিক বজ্রপাত হতে পারে।

সংস্থাটি জানায়, বৃষ্টিবলয়ের এসময়ে ঢাকা বিভাগে ১৮০-২২০ মিলিমিটার, খুলনা বিভাগে ১৫০-২৫০ মিলিমিটার, বরিশাল বিভাগে ২৫০-৩৫০ মিলিমিটার, সিলেট বিভাগে ৩০০-৪৫০ মিলিমিটার, ময়মনসিংহ বিভাগে ২৮০-৩৫০ মিলিমিটার, রাজশাহী বিভাগে ১৫০-২৫০ মিলিমিটার, রংপুর বিভাগে ২৮০-৩৫০ মিলিমিটার এবং চট্টগ্রাম বিভাগে ৩৫০-৫০০ মিলিমিটার বৃষ্টি হতে পারে।

এমএসএম / এমএসএম

নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট

ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ

হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল

টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬

হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত

মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা

পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা

সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ

কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার

বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ

টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু

নেত্রকোণা জেলার সেরা বিদ্যালয়-তবু ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান