ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মান্দায় ইউএনও’র হস্তক্ষেপে অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৬-২০২৫ দুপুর ৩:২২

নওগাঁর মান্দায় ইউএনও শাহ আলম মিয়ার নেতৃত্বে বাংলাদেশ পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদের পবিত্রতা রক্ষার্থে দেওয়াল ঘেষা অবৈধ দোকানপাট ও স্থাপনায় উচ্ছেদ অভিযান পরিচালানা করা হয়েছে। 

দীর্ঘদিনের গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করায় স্বস্তি ফিরেছে মসজিদের মুসল্লী,দর্শনার্থী  ও এলাকাবাসীর মধ্যে। 
এলাকাবাসী ও দর্শণার্থীদের সুবিধার পাশাপাশি ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদের সৌন্দর্য ও পবিত্রতা রক্ষার্থে ইউএনও নিজ উপস্থিত থেকে সোমবার (১৬ জুন) বেলা ১০ ঘটিকার সময় থেকে ৩ ঘন্টাব্যাপী বাংলাদেশ পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

উচ্ছেদ অভিযান শেষে ইউএনও উন্নয়ন কাজগুলো ঘুরে দেখেন।পাশাপাশি ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদের উন্নয়ন ও বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরেন।আগামীতে মসজিদের পবিত্রা রক্ষার্থে কেউ যেন বিঘ্ন সৃষ্টি করতে না পারে সেই বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

এ বিষয়ে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আলম মিয়া জানান,দীর্ঘদিন থেকে কুসুম্বা মসজিদের পবিত্রা রক্ষার্থে অবৈধ দোকানপাট ও স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করে মসজিদের সীমানা প্রাচীর ঘেঁষে অবৈধভাবে দোকানপাট নির্মাণ করছে কিছু ব্যবসায়ীরা। মসজিদের পবিত্রতা রক্ষার্থে ও দর্শনার্থীদের সুবিধার্থে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।নির্দিষ্ট দুরুত্ব বজায় না রেখে দোকানপাট ও স্থাপনা নির্মাণ করায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। 

এমএসএম / এমএসএম

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ

গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু

টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার

পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২

উত্তরাঞ্চলে আউশ ধানের কম দাম কৃষকদের লোকসান বাড়াচ্ছে উচ্চ উৎপাদন খরচের মাঝে ধানের দরপতন