ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

স্বাক্ষর জালিয়াতি : চবির আলাওল হল কর্মচারী বরখাাস্ত।


চবি প্রতিনিধি photo চবি প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৬-২০২৫ দুপুর ১২:৪২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আলাওল হলে স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে অর্থ উত্তোলনের অভিযোগে এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযুক্ত ওই কর্মচারীর নাম শ্রাবণ সরকার, যিনি দীর্ঘদিন ধরে হল অফিস সহকারী হিসেবে কর্মরত আছেন। একই ঘটনায় হলের আরও দুই কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আলাওল হলের প্রভোস্ট অধ্যাপক ড. এনামুল হকের স্বাক্ষর জালিয়াতি করে শ্রাবণ সরকার ২৫ হাজার টাকা উত্তোলন করেন। পরে প্রভোস্টের ফোনে অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়ার নোটিফিকেশন এলে তিনি বিষয়টি বুঝতে পারেন এবং প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেন।

অভিযোগ পাওয়ার পরই বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা গ্রহণ করে। অভিযুক্ত শ্রাবণ সরকারকে সাময়িক বরখাস্ত করা হয় এবং হলের আরও দুই কর্মচারী শামসুল হুদা ও ছৈয়দ হোসেনকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়।

চবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে শ্রাবণ সরকারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ঘটনাটি তদন্তে একটি কমিটি গঠন করা হচ্ছে। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।এ সময়ে তিনি বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী সুযোগ–সুবিধা পাবেন।

এমএসএম / এমএসএম

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য