ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

প্রতিশ্রুতিতেই কেটে গেল ১৫০ বছর! গ্রামবাসীর উদ্দ্যোগে রাস্তা সংস্কার


গুরুদাসপুর প্রতিনিধি photo গুরুদাসপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৬-২০২৫ দুপুর ১:৪২

নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের তেলটুপি সাহপাড়া পুঠিমারি দক্ষিণ পাড়ার কাঁচা রাস্তার বয়স প্রায় দেড় শতাব্দী। একটু বৃষ্টি হলেই কাদায় চলাচলের অনুপোযোগী হয়ে পড়ে রাস্তাটি। বহু প্রতিশ্রুতি দিলেও রাাস্তাটি আজও উন্নয়নের ছোঁয়া পায়নি। নির্বাচনের সময় জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করলেও পরে সেই প্রতিশ্রুতি হারিয়ে যায় অতীতের পাতায়।

অবশেষে জনপ্রতিনিধিদের ভরসা হারিয়ে গ্রামবাসীরাই নিজেদের উদ্যোগে রাস্তা সংস্কারের কাজ শুরু করেছেন। এলাকার মানুষজন চাঁদা তুলে এবং স্বেচ্ছাশ্রম দিয়ে দীর্ঘদিনের অবহেলিত রাস্তাটির সংস্কারে হাত দিয়েছেন। তেলটুপি পুঠিমারি দক্ষিণপাড়া হয়ে রশিদপুর বাজার (লোবার মোড়) বটতলায় সংযুক্ত হয়েছে প্রায় ২ কিলোমিটারের ওই রাস্তাটি। তবে প্রাথমিকভাবে ১ লাখ টাকা  সংগ্রহ করে বায়তুন নাজাত জামে মসজিদ থেকে কালভার্ট পর্যন্ত ২০০ মিটার রাস্তার কাজ শুরু করেছেন তারা।

এলাকাবাসীর পক্ষে আবুল কালাম আজাদ, নজরুল ইসলাম ও মসলেম আলী জানান, “আমরা আর প্রতিশ্রুতির আশায় বসে থাকতে পারি না। শিশু, বৃদ্ধ, রোগীসহ এলাকার সকলের কষ্ট লাঘব করতেই নিজেরা উদ্যোগ নিয়েছি।” প্রাথমিকভাবে  ২০০ মিটার রাস্তার  কাজ শুরু করেছি। পরবর্তীতে পর্যায়ক্রমে আরো রাস্তা সংস্কার করা হবে। তারা আরও বলেন, “বর্ষা মৌসুমে এই রাস্তা দিয়ে চলাফেরা করা ছিল দুঃসাধ্য। স্কুল-কলেজগামী শিক্ষার্থী থেকে শুরু করে কৃষিপণ্য পরিবহনেও ভোগান্তি পোহাতে হতো আমাদের।” তবে বর্তমান সরকারের কাছে আমাদের একটাই দাবী আমাদের এই ২ কিলোমিটার রাস্তাটি যেন পাকাকরণ করে দেয়। এছাড়া তেলটুপি সাহপাড়া পুঠিমারি গ্রামের এলাকাবাসীর এমন উদ্দ্যোগে অন্যদের মধ্যে নজির স্থাপন করবে।

চাপিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুর রহমান বলেন, “এলাকাবাসীর এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। ইউনিয়নের সীমিত বাজেটের কারণে সব জায়গায় একসাথে কাজ করা সম্ভব হয় না। রাস্তাটি পাকাকরণের জন্য তালিকা করা হবে। বাজেট পেলে ভবিষ্যতে ওই রাস্তাটি পাকাকরণ করা হবে।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির