আশুলিয়ার দুর্নীতিবাজ সাব-রেজিস্টার খায়রুল বাশার পাভেল'র অপসারণের দাবিতে মানববন্ধন ও অনির্দিষ্টকালের অবস্থান ধর্মঘট শুরু
আশুলিয়ার ঘুষখোর ও দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত সাব-রেজিস্টার খায়রুল বাশার ভূইয়া পাভেলের অপসারণ ও প্রত্যাহারের দাবিতে বিক্ষোভে ফেটে পড়েছেন এলাকাবাসী ও দলিল লেখকরা। আজ (১৭ জুন) সকাল ১০টা থেকে আশুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের সামনে দুর্নীতিবাজ সাব- রেজিস্টার খায়রুল বাশার পাভেলের দ্রুত অপসারণ ও প্রত্যাহার, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দুর্নীতির বিচার নিশ্চিত করা এবং দলিল লেখক ও সেবাগ্রহীতাদের প্রতি সম্মানজনক ও হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করার দাবীতে আশুলিয়া দলিল লেখক কল্যাণ সমিতির আয়োজনে মানববন্ধন, অবস্থান ধর্মঘট এবং অনির্দিষ্টকালের জন্য পূর্ণ দিবস কর্মবিরতি শুরু হয়েছে।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, সাব-রেজিস্টার খায়রুল বাশার নিয়মিতভাবে ঘুষ দাবি করে আসছেন এবং সেবাগ্রহণকারীদের নানা হয়রানির শিকার হতে হচ্ছে। দলিল নিবন্ধনের প্রতিটি ধাপে তিনি অতিরিক্ত অর্থ দাবি করেন, যা সাধারণ জনগণের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
মানববন্ধনে আশুলিয়ার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা গ্রহণের জন্য আইন উপদেষ্টার প্রতি আহ্বান জানান। বক্তারা জানান, দুর্নীতির মাধ্যমে নিজ স্বার্থসিদ্ধি করা এই কর্মকর্তা দীর্ঘদিন ধরে সরকারি দায়িত্বকে ব্যক্তিস্বার্থে ব্যবহার করছেন। কিছুদিন আগেও এই খায়রুল বাশার পাভেলকে দুর্নীতির অভিযোগে ছাত্র জনতা পাকড়াও করেছিলো। তার পূর্বের কর্মস্থলেও তিনি পরিচিত ছিলেন ঘুষখোর, দুর্নীতিবাজ ও নানা অপকর্মে বিতর্কিত। যা অবিলম্বে বন্ধ করা প্রয়োজন। তার সকল অপকর্ম থামানো প্রয়োজন।
আশুলিয়া দলিল লেখক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জনাব মোঃ আলমগীর হোসেন বলেন,
"খায়রুল বাশার পাভেল দীর্ঘদিন যাবৎ দুর্নীতি, ঘুষ ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে সাধারণ মানুষের ন্যায্য অধিকার হরণ করে চলেছেন। আমরা এই অবিচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানাচ্ছি এবং তার অপসারণ না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলমান থাকবে।"
প্রতিবাদকারীরা আরও জানান, এই আন্দোলন শান্তিপূর্ণ হলেও দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এক ইঞ্চিও পেছাবেন না। তারা সরাসরি আইন উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ