রাসেলের দেওয়া ৭ লাখ টাকা অনুদানে আশার আলো দেখলেন চার পরিবার
নাটোরের গুরুদাসপুরে চিকিৎসা ও মানবিক সহায়তা বঞ্চিত চারজন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন আমেরিকা প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী রাসেল হোসাইন। তার অনুদানে এই চারজন মানুষ ফিরে পেয়েছেন বেঁচে থাকার নতুন আশার আলো।
মঙ্গলবার (১৭ জুন) সকালে গুরুদাসপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে ৭ লাখ টাকার অনুদান হস্তান্তর করেন প্রবাসী রাসেলের বাবা, বীর মুক্তিযোদ্ধা মো. রবিউল করিম।
সহায়তা পাওয়া চারজন হলেন—ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত পোস্ট অফিস পাড়ার রঞ্জনা রানী, গুরুতর আহত বিলহরিবাড়ি গ্রামের কৃষক বুদ্দু মিয়া, চোখে আঘাত পাওয়া সাবগাড়ী এলাকার শ্রমজীবী নারী আমেনা বেগম এবং অসহায় বিধবা সুকজান বেওয়া।
রঞ্জনা রানীর চিকিৎসা ভারতে শুরু হলেও অর্থের অভাবে থেমে গিয়েছিল। সংবাদ দেখে রাসেল হোসাইন তার জন্য ৬ লাখ টাকা দেন। পায়ে মারাত্মক আঘাত পাওয়া কৃষক বুদ্দু মিয়ার চিকিৎসায় দেন ৪০ হাজার টাকা। এক চোখে দৃষ্টিশক্তি হারানো আমেনা বেগমের অপারেশনের জন্য ৩০ হাজার এবং একাকী বিধবা সুকজান বেওয়ার চিকিৎসায় আরও ৩০ হাজার টাকা সহায়তা দেন তিনি।
সুবিধাভোগীদের মুখে ছিল অকৃত্রিম কৃতজ্ঞতা। কৃষক বুদ্দু মিয়া বলেন, “রাসেল সাহেব না থাকলে আর হাঁটাই হতো না।”
রঞ্জনা রানী বলেন, “রাসেল হোসাইন আমার জন্য যেন ফেরেশতা। তার কারণে আমি আবার চিকিৎসা শুরু করতে পারছি।”
প্রবাসী রাসেল হোসাইন বলেন, “মানুষের পাশে দাঁড়াতে পারা আমার সবচেয়ে বড় অর্জন। দেশে না থাকলেও দেশের মানুষের দুঃখ আমি দূরে থেকে সহ্য করতে পারি না।”
তার বাবা, মুক্তিযোদ্ধা রবিউল করিম বলেন, “এটি শুধু পিতার নয়, একজন মুক্তিযোদ্ধার জন্যও গর্বের বিষয়।”
এই অনুদান শুধুই আর্থিক সহায়তা নয়, বরং মানবিকতার এক অনন্য উদাহরণ হয়ে থাকবে গুরুদাসপুরবাসীর স্মৃতিতে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি