দুমকিতে ডেঙ্গুতে পবিপ্রবি আনসার সদস্যর মৃত্যু
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নিরাপত্তা শাখায় কর্মরত আনসার সদস্য জনাব মোঃ জয়নুল আবেদীন (৫০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।
সোমবার, ১৬ জুন ২০২৫ সন্ধ্যা আনুমানিক ৭টায় বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মরহুম জয়নুল আবেদীন ছিলেন একজন সৎ, দায়িত্বশীল ও নিষ্ঠাবান প্রহরী। পবিপ্রবির নিরাপত্তা নিশ্চিত করতে তিনি প্রতিদিন নীরবে কাজ করতেন। সহকর্মীদের প্রতি শ্রদ্ধাশীল, বিনয়ী ও সৌজন্যপূর্ণ আচরণে তিনি সবার কাছে ছিলেন অত্যন্ত শ্রদ্ধাভাজন।
তাঁর মৃত্যুতে পবিপ্রবি পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তিনি স্ত্রী, দুই কন্যাসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম এক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বলেন,
“জনাব জয়নুল আবেদীনের মৃত্যুতে আমরা একজন নিঃস্বার্থ ও নিষ্ঠাবান সহকর্মীকে হারালাম। তাঁর অকুতোভয় কর্মচেতনা ও সদা বিনয়ী আচরণ আমাদের মাঝে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করেন—আমিন।”
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়াত এই কর্মীর পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি জানিয়েছে।
এমএসএম / এমএসএম
নাগরিক সেবায় প্রকাশ্য ঘুষ ও দুর্নীতির অভিযোগ: কচুয়ায় ইউপি প্রশাসক অবরুদ্ধ, উদ্ধার করল প্রশাসন
সিংড়ায় ৫ দিন ধরে গৃহবধূ ও শিশুকন্যা নিখোঁজ, সন্ধান চায় পরিবার
চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড
প্রকৃতির সান্নিধ্যে প্রশান্তি আর বিনোদনের অপূর্ব ঠিকানা " শালিখা ইকোপার্ক "
বরিশালের আটটি কলেজে একাদশে শ্রেণিতে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী
নোয়াখালী মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ টাকার প্রকল্প অনুমোদন
টুঙ্গিপাড়ায় পুকুর-বিলে ছাড়া হলো ২৮৫ কেজি মাছের পোনা
নাজিরপুরের বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়: ছয় দশক ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি
চাঁদপুরে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ৩৩ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা
শার্শায় সাড়ে ৭ কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক
উখিয়ার বন ধ্বংসের নায়ক শাহিনুর, নেপথ্যে ডিএফও
পেকুয়ায় ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত