সন্তানের রেজাল্টশীটে জালিয়াতির মামলায় কারাগারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক পরীক্ষা সচিব
নিজ সন্তানের এইচএসসি পরীক্ষার রেজাল্টশীট জালিয়াতির অভিযোগে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক ও সচিব অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৭ জুন ২০২৫) চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। নারায়ণ চন্দ্র নাথ হাইকোর্ট থেকে নেওয়া চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ শেষে আদালতে আত্মসমর্পণ করেন।
চট্টগ্রাম আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া নিজের ছেলে নক্ষত্র দেবনাথের ফলাফল ঘষামাজা করে জিপিএ-৫ পাইয়ে দেওয়ার অভিযোগে নারায়ণের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলা করেন শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক এ কে এম সামছু উদ্দিন আজাদ। মামলার অপর তিন আসামি হলেন—নারায়ণের ছেলে নক্ষত্র দেবনাথ, বোর্ডের সাবেক সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট কিবরিয়া মাসুদ খান এবং সাবেক চেয়ারম্যান অধ্যাপক মুস্তফা কামরুল আখতার।
চট্টগ্রাম কোর্ট পুলিশের ইন্সপেক্টর মো. শাহীন জানান, আদালতে আত্মসমর্পণের পর জামিন আবেদন খারিজ করে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) তদন্তে নারায়ণের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হয়। ২০২৪ সালের ৯ জুলাই তাকে শিক্ষা বোর্ড থেকে সরিয়ে মাউশি চট্টগ্রাম অঞ্চলের পরিচালক হিসেবে পদায়ন করা হয়। পরবর্তীতে ২৩ সেপ্টেম্বর তাকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়।
মাউশির শৃঙ্খলা বিভাগের নির্দেশনায় বলা হয়, জালিয়াতির ঘটনায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী নারায়ণের বিরুদ্ধে মামলা ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং নক্ষত্র দেবনাথের ফলাফল বাতিল করতে হবে।
এই ঘটনা শিক্ষা প্রশাসনে নৈতিক অবক্ষয়ের এক বেদনাদায়ক উদাহরণ হিসেবে চিহ্নিত হয়েছে বলে অভিমত সংশ্লিষ্টদের।
এমএসএম / এমএসএম
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই