ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

দয়া করে থামুন, এসব বন্ধ করুন : সামান্থা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮-৬-২০২৫ দুপুর ১১:২৫

বলিউড ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু মাঝেমধ্যেই নানা কারণে শিরোনামে থাকেন। সম্প্রতি মুম্বাইয়ের বান্দ্রায় একটি জিমের বাইরে পাপারাজ্জিদের ক্যামেরাবন্দী হয়ে রীতিমতো মেজাজ হারিয়েছেন তিনি। 
সুপ্রভাত জানিয়ে ছবি তোলা শুরু করলেই অভিনেত্রীর এমন অপ্রত্যাশিত প্রতিক্রিয়া দেখে ভক্তরাও হতবাক। সেই ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। সম্প্রতি ‘সিটাডেল: হানি বানি’ ছবিতে দেখা যাওয়া সামান্থাকে এদিন জিমের পোশাকে বেরিয়ে আসছিলেন। 
এক হাতে পানির বোতল ও অন্য হাতে মোবাইল নিয়ে তিনি কারো সঙ্গে ফোনে কথা বলছিলেন। সম্পূর্ণ মেকআপহীন লুকে জিম থেকে বেরিয়ে আসার পর তিনি খানিকটা এদিক-ওদিক নিজের গাড়ি খুঁজছিলেন। 
ঠিক তখনই পাপারাজ্জিরা একের পর এক ছবি তুলতে শুরু করেন। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন সামান্থা। রীতিমতো চিৎকার করে পাপারাজ্জিদের বলেন, ‘দয়া করে থামুন, এসব বন্ধ করুন।’ গাড়ি আসার পর আবারও রাগের সঙ্গে কড়া ভাষায় বলে যান, এসব বন্ধ করুন।
সামান্থার এমন আচরণ দেখে নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন। কেউ কেউ লিখেছেন, ‘নতুন সিনেমা আসতে দিন, এমন প্রতিক্রিয়া বদলে যাবে।’  কেউবা প্রশ্ন তুলেছেন, ‘একের পর এক ফ্লপ সিনেমার পরেও এমন মনোভাব কোথা থেকে আসে?’ অনেকেই তাকে ওজন কমানোরও পরামর্শ দিয়েছেন।

Aminur / Aminur

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...

২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’

বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত

দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’

আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী

প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না

১০ বছর পর আসছে কাজী শুভর একক অ্যালবাম

কবীর সুমনের সম্মানে ঢাকায় গাইবেন তারা

নতুন পেশায় হাসান মাসুদ, তবে কি অভিনয় ছাড়ছেন?

ওটিটিতে আসছে ‘মায়ার জঞ্জাল’, অপি করিমের প্রশংসায় ঋত্বিক