শাকিব খানের তাণ্ডব সিনেমার পাইরেসির মূলহোতা নোয়াখালী থেকে গ্রেপ্তার
নায়ক শাকিব খানের আলোচিত সিনেমা ‘তাণ্ডব’ পাইরেসির মুলহোতা টিপু সুলতানকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (১৭ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম। এর আগে, একই দিন বিকেল পৌনে ৬টার দিকে জেলা শহর মাইজদীর মোহাম্মদিয়া হোটেলসংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার টিপু সুলতান নোয়াখালীর বেগমগঞ্জের জিরতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কালিকাপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, টিপু তান্ডব সিনেমাটি পাইরেসি করে বেআইনি ভাবে বিভিন্ন মাধ্যমে পুরো সিনেমার এইচডি কপি ছড়িয়ে দেয়। পরে সিনেমাটির প্রযোজক শাহরিয়ার করিম ভুইয়া ওরফে শাহরিয়ার শাকিল) ঢাকার বনানী থানায় কপিরাইট আইনে টিপুকে ১ নম্বর আসামি করে মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম বলেন, টিপু পাইরেসির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আসামিকে ঢাকায় পাঠানো হয়েছে। বনানী থানায় তার বিরুদ্ধে আইনানুগ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে ইমিটেসন পণ্য সিন্ডিকেটের কারসাজিতে রাজস্ব ফাঁকি
কুড়িগ্রামে বিএনপির ৫ শতাধিক বৃক্ষরোপণ
গলাচিপায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই গ্রুপের পাল্টাপাল্টি হামলা
৬১ বছরের পদমর্যাদা ও গ্রেড অবনমনের প্রতিবাদে মেহেরপুরে বিএডিসির অবস্থান কর্মসূচি
মাগুরা সদরের উপজেলা প্রকৌশলী আবদুল্লাহ আল কবিরের বিদায় সংবর্ধনা
সিংড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ১ লাখ ২০ হাজার টাকার চেক বিতরণ
লোডশেডিংয়ের কারণে শরণখোলায় চরম বরফ সংকট, ইলিশের ভরা মৌসুমে বিপাকে হাজারো জেলে।
পূর্বাচলে চার দিনব্যাপী ২৫তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশনের উদ্বোধন
সড়ক নিরাপত্তায় শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযান, জরিমানা ১৭ বাসকে
পটুয়াখালীতে নতুন দুটি জাতের রসালো ফল তরমুজ চাষ: উপকূলের কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার
প্রায় দুই যুগ পর কুড়িগ্রাম কেন্দ্রীয় বাজার ব্যবসায়িক সমিতির নির্বাচন; ভোটাররা চায় নতুন নেতৃত্ব
রাজারহাট খাদ্য গুদামে অনিয়ম,দুর্নীতি এবং ওসিএলএসডির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবিতে মানববন্ধন