আশুলিয়ায় দুর্নীতির প্রতিবাদে সাব-রেজিস্ট্রারের অপসারণ দাবিতে তৃতীয় দিনের মতো মানববন্ধন ও অবস্থান ধর্মঘট
ঘুষ, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে আশুলিয়ার সাব-রেজিস্ট্রার খায়রুল বাশার ভূইয়া পাভেল এর অপসারণ ও প্রত্যাহারের দাবিতে টানা তৃতীয় দিনের মতো মানববন্ধন ও অবস্থান ধর্মঘট পালন করছেন আশুলিয়ার সাধারণ জনগণ ও আশুলিয়া দলিল লেখক কল্যাণ সমিতির সদস্যরা।
বুধবার সকাল ১০টা থেকে আশুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের সামনেই শতাধিক দলিল লেখক ও স্থানীয় বাসিন্দা শান্তিপূর্ণভাবে মানববন্ধন ও অবস্থান ধর্মঘটে অংশ নেন। তারা 'ঘুষখোর রেজিস্ট্রার হঠাও', 'জনসেবা নিশ্চিত করো', 'দুর্নীতির বিচার চাই' ইত্যাদি স্লোগান লেখা প্ল্যাকার্ড বহন করে ক্ষোভ প্রকাশ করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সাব-রেজিস্ট্রার খায়রুল বাশার পাভেল দায়িত্ব গ্রহণের পর থেকেই নিয়ম বহির্ভূত ঘুষ আদায়, দলিল রেজিস্ট্রেশনে অনিয়ম ও হয়রানিমূলক আচরণ করে আসছেন। এতে অফিসে কাজকর্ম ব্যাহত হওয়ার পাশাপাশি সাধারণ জনগণ প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন।
আশুলিয়া দলিল লেখক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন বলেন, “আমরা কোনো দুর্নীতিবাজ কর্মকর্তাকে আশুলিয়ায় দেখতে চাই না। খায়রুল বাশার পাভেলকে দ্রুত অপসারণ করতে হবে, নইলে আমাদের আন্দোলন আরও কঠোর হবে।”
মানববন্ধনে অংশ নেওয়া এক সাধারণ নাগরিক বলেন, “রেজিস্ট্রি অফিসে কাজ করতে এসে ঘুষ না দিলে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়, নানান অযুহাতে দলিল করে না, এটা কি প্রশাসন দেখছে না?”
এদিকে এখন পর্যন্ত উপরোস্থ প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া না গেলেও বিষয়টি উর্ধ্বতন মহলে জানানো হয়েছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ