শিবগঞ্জে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় কানসাট উচ্চ বিদ্যালয় সভা কক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্প চাঁপাইনবাবগঞ্জ এর আয়োজনে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়।
কানসাট ইউনিয়ন পরিষদের মহিলা ওয়ার্ড সদস্যা মোসাঃ রোকসানা বেগমের সভাপতিত্বে এবং জেলা প্রোগ্রাম অফিসার উত্তম মন্ডল এর সঞ্চালন প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুমাইয়া, বিশেষ অতিথি ছিলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন কানসাট ইউনিয়ন শাখার সভাপতি রবিউল ইসলাম ও দৈনিক মানব জমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি মোহাঃ ইমরান আলী, সভায়, শিশুশ্রম আইন ও শিশুদের বিভিন্ন শ্রম থেকে বিরত থাকা এবং শিশুদের লেখাপড়ায় মনোযোগ দেয়ার প্রতি আহ্বান জানানো হয়।এছাড়াও অনুষ্ঠানে আরও অংশগ্রহণ করেন, হোটেল মালিক, ইটভাটার মালিক, বিভিন্ন ব্যবসায়ীগণ, কারখানার মালিক, ধর্মীয় নেতৃবৃন্দ, শিক্ষক সমাজ, সুধীজনসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও যুব ফোরামের সদস্যগণ, উদ্যোক্তা, সংবাদ কর্মীসহ স্থানীয় নেতৃবৃন্দ।শেষে একটি র্যালি বের হয়। র্যালিটি কানসাট উচ্চ বিদ্যালয় থেকে বের হয়ে বিভিন্ন চত্বরে প্রদক্ষিণ করে বিদ্যালয়ের মূল ফটকে এসে শেষ হয়।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামে কোচ-অটোরিকশা সংঘর্ষে শিশুর মৃত্যু, গুরুত্বর আহত-৩
খালিয়াজুরীতে গরুর শেডে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
নেত্রকোণার সীমান্তে বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযানে ভারতীয় মদ ও কম্বল জব্দ
গলাচিপায় যমকালো আয়োজনে গনঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে
রৌমারীর ব্রহ্মপুত্র নদের গর্ভে কাঁচা ধান ও বসতবাড়ি-দিশেহারা ২০টি ক্ষতিগ্রস্ত পরিবার
মির্জাগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নাচোলে কৃষকের স্বপ্ন ধূলিসাৎ রাতের আঁধারে সাড়ে ৩ লক্ষ টাকার আমের গাছ ও পেঁপে কেটে ফেলেছে দুর্বৃত্তরা
নাচোলে কৃষকের স্বপ্ন ধূলিসাৎ রাতের আঁধারে সাড়ে ৩ লক্ষ টাকার আমের গাছ ও পেঁপে কেটে ফেলেছে দুর্বৃত্তরা
রাষ্ট্রীয় মর্যাদায় নিজ গ্রামে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শফিকুর রহমানের দাফন
মান্দায় উন্মুক্ত লটারির মাধ্যমে আরআরএমইপি প্রকল্পের নারী শ্রমিক নিয়োগ কার্যক্রম শুরু
খালিয়াজুরীতে ধনু নদে অবৈধ মাছের ঘের, ব্যাহত নৌ চলাচল ও জেলেদের জীবিকা
ধনবাড়ীতে দারুল উলূম মাদ্রাসার প্রথম হাফেজ গোলাম রাব্বানীর সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও গ্রাহক হেনেস্তার অভিযোগ
Link Copied