সিংগাইরে ট্রাক-বাস মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক নিহত, আহত ৫
মানিকগঞ্জের সিংগাইরে ট্রাক-বাস মুখোমুখি সংঘর্ষে মো. বিল্লাল (২৯) নামের ট্রাক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের হেলপার ও বাসের যাত্রীসহ ৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (২০ জুন) সকাল সাড়ে ৮ টার দিকে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কাশেমনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. বিল্লাল ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার নোয়াপাড়া গ্রামের বুলু মিয়ার ছেলে।
এঘটনায় আহতরা হলেন- ট্রাকের হেলপার রতন (৩০), বাসের যাত্রী প্রকাশ মন্ডল (২৭), মিনার (৫৫), মাসুদ (২৫) ও আনোয়ার (২৬)।
স্থানীয়রা জানান, মানিকগঞ্জের দিক থেকে হেমায়েতপুরের দিকে ‘শুকতারা পরিবহন' বাস হেমায়েতপুরের দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক বিল্লাল নিহত হন। এঘটনায় ট্রাকের হেলপার ও বাসের যাত্রীসহ পাঁচজন আহত হন। আহতদের ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে.ও.এম তৌফিক আজম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার