ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ভাইরাল এই ছবিগুলো মিথিলার? যা জানা গেল


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১-৬-২০২৫ দুপুর ১২:৫৫

অভিনেত্রী ও মডেল রাফিয়াত রশিদ মিথিলা। শোবিজের বাইরেও তার একাডেমিক ক্যারিয়ার নিয়ে রয়েছে বেশ সুপরিচিতি। এছাড়াও লেখালেখিসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় তিনি।

সাম্প্রতিক সময়ে অনেকটাই লাইমলাইটের বাইরে এই অভিনেত্রী। তবে গত রোজার ঈদে মুক্তি পাওয়া ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ সিরিজের দ্বিতীয় মৌসুমেও দেখা যায় তাকে; সে ওয়েব কনটেন্টটিতে তার অভিনয় দর্শকের মন কেড়েছিল; এসেছিলেন আলোচনায়।

এরপর অনেকদিন আলোচনার বাইরে ছিলেন এই অভিনেত্রী। যদিওবা তার ব্যক্তিজীবন তথা প্রেম-বিয়ে নিয়ে অনুরাগীদের কৌতূহল-চর্চা কম না। এরই মধ্যে সামাজিক মাধ্যমে কিছু ছবি ভাইরাল হয়েছে; যা মিথিলার ছবি বলে চালিয়ে দিচ্ছেন নেটিজেনরা।  

ছবিতে দেখা যায়, হালকা ব্রাউন রঙের শাড়ি ও সাদা ব্লাউজ পরে সেলফিসহ বিভিন্ন ভঙ্গিতে দেখা যায় এক নারীকে, যাকে স্পষ্টত মিথিলার মতো দেখা যায়। এরপর নেটিজেনরা সামাজিক মাধ্যমে তোলেন আলোচনার ঝড়।

তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে উঠে আসে ভিন্ন সত্য। প্রচারিত ছবিগুলো আদতে রাফিয়াথ রশিদ মিথিলার নয়। এগুলো এআই প্রযুক্তির কারসাজি তথা, 'ডিপফেক'র শিকার অভিনেত্রী মিথিলা। 

রিউমর স্ক্যানার জানায়, ইন্টারনেট থেকে ভারতীয় এক অভিনেত্রীর ছবি সংগ্রহ করে তাতে প্রযুক্তির সাহায্যে রাফিয়াথ রশিদ মিথিলার মুখমণ্ডল প্রতিস্থাপন করে ছবিগুলো ছড়িয়ে দেওয়া হয়েছে।

এই বিষয়ে অনুসন্ধানে 'Jina' নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ১৪ জুন প্রকাশিত কিছু ছবির সাথে আলোচিত এই ছবির সঙ্গে মিল প্রমাণিত হয়। ছবিতে উক্ত নারীর মূখমণ্ডলে পার্থক্য ছাড়া অন্য সব উপাদানে মিল খুঁজে পাওয়া যায়। 

ভারতের কলকতায় বসবাসকারী জিনা তরফদার নামের এই নারী একজন অভিনেত্রী। অর্থাৎ, মূল ছবিগুলো তারই। তাই বলা যায়, অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা দাবিতে ইন্টারনেটে প্রচারিত এই ছবিগুলো নকল।

এমএসএম / এমএসএম

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...

২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’

বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত

দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’

আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী

প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না

১০ বছর পর আসছে কাজী শুভর একক অ্যালবাম

কবীর সুমনের সম্মানে ঢাকায় গাইবেন তারা

নতুন পেশায় হাসান মাসুদ, তবে কি অভিনয় ছাড়ছেন?

ওটিটিতে আসছে ‘মায়ার জঞ্জাল’, অপি করিমের প্রশংসায় ঋত্বিক