শ্রীপুরে কাভার্ডভ্যান-রিকসা-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ২
গাজীপুরের শ্রীপুরে কাভার্ডভ্যান-রিকসা-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার পল্লী বিদ্যুৎ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত মোটরসাইকেলচালক কামরুল হাসান খান (২৬) বরিশালের মুলাদী উপজেলার খালাসীরচর গ্রামের আবুল কালাম খানের ছেলে। তিনি শ্রীপুর পৌরসভার ২নং সিঅ্যান্ডবি এলাকায় ভাড়া বাসা থেকে মোটরসাইকেলযোগে তার কর্মস্থল ভালুকার জামিরদিয়া এলাকার এসকিউ গ্রুপের (কালার মাস্টার) কারখানায় যাচ্ছিলেন। কামরুল ওই কারখানার কাভার্ডভ্যানের চালক হিসেবে কর্মরত ছিলেন। নিহতের বাবা আবুল কালাম খান মুঠোফেনে বিষয়টি নিশ্চিত করেছেন।
আহত কাভার্ডভ্যানচালক শিমুল মিয়া (৩০) মাগুরা সদর উপজেলার পুকুড়িয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে এবং রিকসাচালক ফরিদ মিয়া (৫০) গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর গ্রামের রমিজ আলীর ছেলে।
এসআই আনিসুর রহমান জানান, ময়মনসিংহগামী দ্রুতগতির কাভার্ডভ্যান একইগামী মোটরসাইকেলকে চাপা দিয়ে চলে যাওয়ার সময় রিকসার সাথে ধাক্কা লাগে। এ সময় সামনে থাকা রিকসাকে ধাক্কা দিয়ে কাভার্ডভ্যানটি মহাসড়কের রোড ডিভাইডারের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাওনা আলহেরা হাসপাতালে নিয়ে গেলে গুরুতর আহত মোটরসাইকেলচালক কামরুল হাসান খান এবং কাভার্ডভ্যানচালক শিমুল মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেলচালক কামরুল হাসানকে মৃত ঘোষণা করেন। কাভার্ডভ্যানচালক শিমুল মিয়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এবং রিকসাচালক ফরিদ মিয়া শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন। দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান ও মোটরসাইকেল মাওনা হাইওয়ে থানায় রাখা হয়েছে।
এমএসএম / জামান
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী