ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

গুরুদাসপুরে সেনাবাহিনীর অভিযানে ডাকাত দলের ৬ সদস্য আটক


গুরুদাসপুর প্রতিনিধি photo গুরুদাসপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১-৬-২০২৫ দুপুর ১:৫৭

নাটোরের গুরুদাসপুরে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ ডাকাত দলের ৬ সদস্যকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টহল টিম।

শনিবার  (২১ জুন) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর এলাকায় চেকপোস্টে তল্লাশি চালিয়ে ১টি খেলনা পিস্তল এবং দেশীয় অস্ত্রসহ ৪ জনকে আটক করে সেনাবাহিনী। এরপর তাদের স্বীকারোক্তিতে  আরো ২ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- উপজেলার নাজিরপুর নতুন পাড়া গ্রামের সিরাজুল হকের ছেলে আব্দুর রাজ্জাক (৩৮), মৃত কামাল হোসেনের ছেলে কাওসার আহমেদ (২৫), আব্দুল আজিজের ছেলে বিপ্লব মিয়া (২৪), নাজিরপুর দুধগাড়ি গ্রামের মোবারকের ছেলে মবিদুল ইসলাম(২১), বিয়াঘাট ইউনিয়নের হরদমা গ্রামের রওশন মিয়ার ছেলে মনিরুল ইসলাম (২৪) ও  সিংড়া উপজেলার কালিনগর গ্রামের সালাম আলীর ছেলে সুরুজ আলী (২১)। তারা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে ডাকাতি কার্যক্রম চালিয়ে আসছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বলেন বিভিন্ন বিল, পুকুর ও নির্জন এলাকায় সাধারণ মানুষকে জিম্মি করে চাঁদাবাজি করতেন। এছাড়াও বিভিন্ন এলাকা থেকে অস্ত্রের মুখে জিম্মি করে ৮টি অটোরিকশা, ১২ টি মোটর সাইকেল, ৯টি কোরবানীর গরু, চাঁদা না দেওয়ায় ৬টি পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনসহ বিভিন্নভাবে সাধারণ মানুষের কাছ থেকে চাঁদাবাজি করতেন। জিজ্ঞাসাবাদের  পর পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহনের জন্য তাদের গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনীর নাটোর ক্যাম্প কমান্ডার বলেন- চাঁদাবাজি, ছিনতাই, মাদক নির্মুলসহ সকল অপকর্ম বন্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসমাউল হক বলেন, ডাকাতি, চুরি-ছিনতাই, চাঁদাবাজিসহ নানা অপকর্মের সাথে জড়িত থাকায় ওই ৬ ব্যক্তির বিরুদ্ধে থানায় বিভিন্ন ধারায় মামলা রুজু হয়েছে।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির