ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

চবির সিইউএসএস এর নেতৃত্ব সিফাত, ওজায়ের


চবি প্রতিনিধি photo চবি প্রতিনিধি
প্রকাশিত: ২১-৬-২০২৫ দুপুর ৪:৩১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের  বিজ্ঞানভিত্তিক সংগঠন 'চিটাগং ইউনিভার্সিটি সায়েন্টিফিক সোসাইটি' (সিইউএসএস) এর ২০২৫-২৬ সালের কার্যনির্বাহী কমিটির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী কে. এম. সিফাত শাহরীন স্বচ্ছ এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস এর শিক্ষার্থী মো. ওজায়ের হোসেন।

শুক্রবার (২০ জুন) সংগঠনের সদ্য সাবেক সভাপতি রওনাক রওশন ফিহা স্বাক্ষরিত ৯০ সদস্য বিশিষ্ট এই কার্যনির্বাহী কমিটি  অনুমোদন দিয়ে সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেইজে প্রকাশ করা হয়।

নবগঠিত কোর কমিটির নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন - সিনিয়র সহ-সভাপতি আবিদুল মওলা খান, সহ-সভাপতি ইকরামুল হক ইকরাম এবং রেজানুর রহমান হৃদয়, যুগ্ম সাধারণ সম্পাদক সিমরান বিনতে সামাদ, কাকন সাহা এবং প্রতীক দত্ত।

এছাড়াও কার্যনির্বাহী কমিটির বিভিন্ন হাউজের নির্বাচিত সদস্যরা হলেন - সাংগঠনিক সম্পাদক রিদওয়ান আহমেদ সিদ্দিকী, অর্থ সম্পাদক মেহেদী হাসান, দপ্তর সম্পাদক রুবাইয়া ইয়াসমিন, প্রশাসনিক সম্পাদক সাঈদ মোহাম্মদ মুশফিক হাসান, প্রকাশনা সম্পাদক অতনু সিংহ, মিডিয়া এবং প্রচার ব্যবস্থাপনা সম্পাদক রুফাইদা সিদ্দিকী, তথ্যপ্রযুক্তি সম্পাদক রায়ান তানজিম, মানব সম্পদ ব্যবস্থাপনা সম্পাদক সাদিয়া ওসমান লরিন, যোগাযোগ সম্পাদক ফারিহা ফাইজা চৌধুরী,  ইভেন্ট ব্যবস্থাপনা সম্পাদক ফাহরিয়াল ইমরোজ, গবেষণা এবং উন্নয়ন সম্পাদক রিমন চৌধুরী, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক রুকাইয়া বিনতে  আব্দুল্লাহ, ওয়েবসাইট ব্যবস্থাপনা সম্পাদক কাউসার আহমেদ সজীব, প্রকল্প ব্যবস্থাপনা সম্পাদক তাসমিয়া নিশাত।

উল্লেখ্য, চিটাগং ইউনিভার্সিটি সায়েন্টিফিক সোসাইটি (CUSS) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একমাত্র বিজ্ঞানভিত্তিক সংগঠন, যা জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি  জাদুঘর কর্তৃক রেজিস্ট্রেশনপ্রাপ্ত। ২০১৮ সালের ৫ই এপ্রিল কিছু উদ্যমী ও বিজ্ঞানমনস্ক শিক্ষার্থীর উদ্যোগে সংগঠনটির যাত্রা শুরু হয়।

এমএসএম / এমএসএম

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য