গুরুদাসপুরে সেনাাবাহিনীর যৌথ অভিযানে মাটি ব্যবসায়ীকে জরিমানা
নাটোরের গুরুদাসপুর উপজেলার হাড়িভাঙ্গা বিল এলাকায় (সুইস গেট সংলগ্ন বিলদহর রোড) একটি অবৈধ মাটি কাটার কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী ও সিভিল প্রশাসনের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়।
শুক্রবার (২০ জুন) রাত ১১ টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর হাড়িভাঙ্গা বিলে ওই অভিযান পরিচালনা করে মাটি ব্যবসায়ী আব্দুস সালামকে ৫০ হাজার ও সুলতান মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
জানাযায়, দীর্ঘদিন ধরে স্থানীয় একটি সিন্ডিকেট ভেকু মেশিন ব্যবহার করে অবৈধভাবে মাটি কেটে পরিবেশ ও জনস্বার্থকে ক্ষতিগ্রস্ত করে আসছিল। পূর্বে একাধিকবার মৌখিকভাবে সতর্ক করা হলেও অভিযুক্তরা তা উপেক্ষা করে কার্যক্রম অব্যাহত রাখে। বিষয়টি বিবেচনায় নিয়ে সেনাবাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে এবং অবৈধ কার্যক্রম বন্ধে অভিযান চালায়।
অভিযান শেষে গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ এর নেতৃত্বে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় অভিযুক্ত মাটি ব্যবসায়ী আব্দুস সালাম ও মোঃ সুলতানকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে উভয়কে ৩ (তিন) মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
ইউএনও ফাহমিদা আফরোজ বলেন, সেনাবাহিনীর সমন্বিত অভিযানের ফলে এলাকায় অবৈধ মাটি কাটার কার্যক্রম বন্ধ হচ্ছে এবং জনসাধারণের মধ্যে নিরাপত্তা ও প্রশাসনের প্রতি আস্থা বৃদ্ধি পাচ্ছে। জনস্বার্থে আমাদের এই অভিযান অব্যহত থাকবে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি