বোদায় মাদরাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
পঞ্চগড়ের বোদায় বড়শশী ইউনিয়নে মাদরাসার ১০ বছরের এক শিশু শিক্ষার্থীকে জোরপূর্বক বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। বড়শশী ইউনিয়নের হাজীপাড়া গ্রামের আমিরিয়া একরামিয়া নুরানী ও হাফেজিয়া মাদরাসা ও লিল্লাহ বোডিং এর শিক্ষক মাহবুব আলম এর বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ করে ঘটনার স্বীকার শিশু ও তার পরিবারের লোকজন। বলাৎকারের স্বীকার শিশুটি উপজেলার নাওতারী সুয়েরপাড়া গ্রামের বাসিন্দা।
শুক্রবার (২০ জুন) ভুক্তভোগী শিশুর বাবা বলেন, আমার ১০ বছরের শিশুকে হাজীপাড়া গ্রামের আমিরিয়া একরামিয়া নুরানী ও হাফেজিয়া মাদরাসা ও লিল্লাহ বোডিং হাফেজী পড়ানোর উদ্দেশ্যে মাদরাসার প্রেরণ করি। সেখানে প্রায় ১ বছর যাবত পড়াশুনা করে আসছিল। ঘটনার দিন ২ জুন গভীর রাতে মাদ্রাসার শিক্ষক মাহাবুব আলম আমার ছেলেকে তার রুমে নিয়ে গিয়ে জোরপূর্বক বলাৎকার করেন। ভয়ের কারণে আমাকে বিষয়টি জানাননি। এ বিষয়ে যেন কাউকে না জানায় সেজন্য হুমকি ও ভয়ভীতি দেখান। আমার ছেলে কোরবানীর ছুটিতে বাড়ীতে আসে। ছুটি শেসে তাকে মাদরাসার যাওয়ার জন্য জোর করলে সে কান্নাকাটি করে মাদরাসার যাবে না বলে জানায়। পরে বলাৎকার ও নির্যাতনের বিষয়টি খুলে বলে। বিষয়টি আমি মাদরাসার সভাপতি ও স্থানীয় চেয়ারম্যানকে অভিযোগ করেছি। এখন পর্যন্ত কোনরুপ ব্যবস্থা গ্রহন করেনি। আমি সঠিক বিচার না পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করবো।
এ বিষয়ে শিশু শিক্ষাথী জানায়, আমাকে জোরপূর্বক মাহবুব আলম হুজুর তার রুমে নিয়ে গিয়ে বলাৎকার করে। পরে আমার শরীর অসুস্থ্য হলে আমাকে ব্যাথানাশক ঔষধ খাওয়ায়। আমাকে বিষয়টি না জানানোর জন্য হুমকি ধামকি দেয়। আমি ভয়ের কারণে একতদিন কাউকে জানাইনি। তবে আমার বাবা ও মাকে গতকাল বিষয়টি জানাই।
এ বিষয়ে মাদরাসার সভাপতি বলেন, আমি শিক্ষার্থীকে বলাৎকারে বিষয়টি জানতে পেরেছি, তবে অভিযুক্ত মাহাবুব আলম বিষয়টি অস্বীকার করেছেন। ঘটনাটি সঠিক হলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এবিষয়ে মাদরাসায় গিয়ে কোন শিক্ষককে পাওয়া যায়নি। অভিযুক্ত শিক্ষককে একাধিকবার ফোনে যোগাযোগ করে পাওয়া যায় নি।
এমএসএম / এমএসএম
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন