বারহাট্টায় বিএনপি নেতাকর্মীদের ইদ পুণর্মিলনী
রাষ্ট্র কাঠামোর ৩১ দফার প্রচার উপলক্ষে নেত্রকোনার বারহাট্টায় জেলা ও উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর বিএমইউ শাখার সহ সভাপতি, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও বর্তমান সদস্য ডাঃ দেলোয়ার হোসেন টিটোর গ্রামের বাড়ি উপজেলার বাউসী ইউনিয়নের দশধার গ্রামে শনিবার বিকালে বিএনপির নেতাকর্মীদের ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রায় ২ হাজার মানুষের মিলন মেলা হয়। দীর্ঘ ১৭ বছর পর এমন একটি পরিবেশে মিলিত হতে পেরে খুশি জেলা ও উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানে বারহাট্টা উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ জেলা বিএনপির নেতা কর্মীদের সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।
ইদ পুণর্মিলনী ও সম্মাননা ক্রেস্ট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডাঃ আনোয়ারুল হক।
অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও সাবেক জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, নেত্রকোনা জেলা বিএনপি'র সিনিয়ার নেতৃবৃন্দ সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বারহাট্টা উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি মুস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সহ সাংবাদিকবৃন্দ, উপজেলা প্রেসক্লাব আহবায়ক শামসুদ্দিন আহমেদ বাবুল সহ সাংবাদিকবৃন্দ ও অত্র এলাকার জনগণ।
এমএসএম / এমএসএম
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ
চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!
রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার
জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার
বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার
মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ
স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের
ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে