ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

মান্দায় পানিতে ডুবে এক বৃদ্ধা মহিলার মৃত্যু


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ২১-৬-২০২৫ বিকাল ৫:৫৭

নওগাঁর মান্দায় ময়জান বেওয়া (৭০) নামে এক বৃদ্ধা মহিলার পানিতে ডুবে মৃত্যু হয়েছে। শনিবার (২১শে জুন) বেলা ১২ টার দিকে বাড়ীর অদুরে শীব নদীর মরা খালে গোসল করতে নেমে তার মৃত্যু হয়। 
নিহত বৃদ্ধা মহিলা উপজেলার পরানপুর ইউপির চককেশব গ্রামের মৃত ময়েজ উদ্দিনের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত বৃদ্ধা মহিলা ঘটনার দিন বাড়ী থেকে বের হয়ে শিব নদীর মরা খালে গোসল করতে আসেন।গোসল করতে নেমে পানির নিচে ডুবে মরা যান তিনি।দীর্ঘ সময় পার হয়ে গেলে তার নিকট আত্মীয়রা খোজাখুজি শুরু করেন। এক পার্যায়ে মরা খালে তার মরদেহ ভাসতে দেখে হইচই শুরু করেন।পরে মরদেহ উদ্ধার করে পুলিশকে খবর দেয়।
এ বিষয়ে জানতে চাইলে মান্দা থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান জানান, ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। বৃদ্ধা মহিলা বাড়ীর পার্শ্বে খালে গোসল করতে গিয়ে পা পিচলে পড়ে পানিতে ডুবে মারা যায়। কোন সন্দেহ না থাকায় পরিবারের নিকট নিহতের মরদেহ হস্তান্তর করা হয়। তবে এব্যাপারে মান্দা থানায় একটি ইউডি মামলা করা হয়েছে। 

এমএসএম / এমএসএম

১৪ বিজিবি'র অভিযানে ৬৪ বোতল ভারতীয় ফেয়ারডিল আটক

বিজিবি কর্তৃক ট্যাপেন্টাডল ও নেশা সিরাপ আটক

শেরপুরে ভাতিজাদের হামলায় চাচা নিহত, অভিযুক্তদের বাড়িতে আগুন

শ্যামাপূজা ও দীপাবলিতে মুখর শাহরাস্তির মেহের কালিবাড়ি

কুতুবদিয়ায় সুপেয় পানি ও স্যানিটেশন প্রকল্প পরিদর্শনে ডিপিএইচইর তত্ত্বাবধায়ক প্রকৌশলী

বাড়ির সীমানা বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

নবীনগরে মোটরসাইকেল চাপায় কলেজছাত্রী নিহত, চালক পলাতক

মনপুরার ৫ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ে বিএনপির সার্চ কমিটি গঠন

মধুখালীতে জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ক্ষেতলালে ১৯ মামলার আসামি ‘আশরাফ ডাকাত’ গ্রেপ্তার

পাহাড়ে কৃষির নতুন বিপ্লব: অবমুক্ত হলো উচ্চফলনশীল জাত ‘বারি কাজু বাদাম-১’

কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র‍্যালি

রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে