বরগুনায় কোস্টগার্ডের অভিযানে ৪০ মন ঝাটকা ইলিশ জব্দ
বরগুনার পাথরঘাটায় কোস্টগার্ডের অভিযানে ৪০ মণ ঝাটকা ইলিশ জব্দ করেছে। আজ(শনিবার) বেলা ১০ টার দিকে পাথরঘাটা বি এফ ডি সি পাইকারি মৎস্যবাজারে এই অভিযান পরিচালনা করা হয়। মাছগুলোকে পাথরঘাটা মৎস্য অধিদপ্তরের কাছে হস্তান্তর করেছেন। পাথরঘাটা কোস্টগার্ডের স্টেশন কমান্ডার রওনক শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
পাথরঘাটা কোস্টগার্ড সূত্রে জানা যায়,সাগরে অবৈধ ছোটো ফাশের কারেন্ট জাল দিয়ে এই ইলিশের বাচ্চাগুলো আহরণ করে আজ সকালে পাথরঘাটা বিএফডিসি মৎস্য বাজারে প্রকাশ্যে আড়তদারেরা নিলামে বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে আমরা বিএফডিসি ঘাটে অভিযান পরিচালনা করি এ সময় মৎস্য ব্যবসায়ীরা বাজারে মাছ রেখে পালিয়ে যায়। পরে ঝাটকা ইলিশ জব্দ করে মৎস্য অধিদপ্তরে হস্তান্তর করা হয়েছে।
পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ হাসিবুর হক জানান, পাথরঘাটা কোস্টগার্ডের অভিযানে ৪০ মন ঝাটকা ইলি জব্দ করে আমাদের কাছে হস্তান্তর করেছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই মাছগুলো বিভিন্ন এতিমখানা সহ এলাকার অতি দরিদ্র পরিবারের মধ্যে বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম
১৪ বিজিবি'র অভিযানে ৬৪ বোতল ভারতীয় ফেয়ারডিল আটক
বিজিবি কর্তৃক ট্যাপেন্টাডল ও নেশা সিরাপ আটক
শেরপুরে ভাতিজাদের হামলায় চাচা নিহত, অভিযুক্তদের বাড়িতে আগুন
শ্যামাপূজা ও দীপাবলিতে মুখর শাহরাস্তির মেহের কালিবাড়ি
কুতুবদিয়ায় সুপেয় পানি ও স্যানিটেশন প্রকল্প পরিদর্শনে ডিপিএইচইর তত্ত্বাবধায়ক প্রকৌশলী
বাড়ির সীমানা বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা
নবীনগরে মোটরসাইকেল চাপায় কলেজছাত্রী নিহত, চালক পলাতক
মনপুরার ৫ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ে বিএনপির সার্চ কমিটি গঠন
মধুখালীতে জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
ক্ষেতলালে ১৯ মামলার আসামি ‘আশরাফ ডাকাত’ গ্রেপ্তার
পাহাড়ে কৃষির নতুন বিপ্লব: অবমুক্ত হলো উচ্চফলনশীল জাত ‘বারি কাজু বাদাম-১’
কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র্যালি
রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে
Link Copied