ঢাকা রবিবার, ৫ জুলাই, ২০২৬

বদরুন্নেসাকে হারিয়ে ছায়া সংসদ বিতর্কে চ্যাম্পিয়ন ডিআইইউ


ফয়সাল আহমেদ, ডিআইইউ photo ফয়সাল আহমেদ, ডিআইইউ
প্রকাশিত: ২১-৬-২০২৫ রাত ১০:২৭

“শিশুশ্রমের প্রধান দায় রাষ্ট্রের নয়, সমাজের” শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় সরকারি দল বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে বিরোধী দল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)।

শনিবার (২১ জুন) রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) ডিবেট ফর ডেমোক্রেসি’র আয়োজনে এ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস. মুরশিদ।

তিনি বলেন, “শিশুশ্রম বন্ধ করতে প্রয়োজন রাষ্ট্র এবং সমাজের যৌথ প্রয়াস। এক্ষেত্রে সমাজ কাঠামো পরিবর্তনের ওপর জোর দিতে হবে।”

তিনি আরও বলেন, “বিগত সরকারের সময় দুর্নীতি আমাদের সকল অগ্রযাত্রাকে উইপোকার মতো খেয়ে ফেলেছে। সে সময়ে প্রত্যেক প্রকল্পেই দুর্নীতি হয়েছে। দুর্নীতি নিরসনে অন্তর্বর্তী সরকার জিরো টলারেন্স দেখিয়ে আসছে। আগামীতে যারা ক্ষমতায় আসবেন, তারা যেন দুর্নীতি না করেন, সেই প্রত্যাশা থাকবে।”

প্রতিযোগিতায় বিচারক প্যানেলে ছিলেন, উপসচিব রোকেয়া পারভীন জুই, সিনিয়র সাংবাদিক মাঈনুল আলম, সাবেক বিতার্কিক ড. এস এম মোর্শেদ, চাইল্ড লেবার বিশেষজ্ঞ আফজাল কবির খান ও সাংবাদিক ইয়াসির আরাফাত রিপন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিকুজ্জামান ও আইএলও বাংলাদেশ অফিসের শ্রম প্রশাসন বিভাগের প্রধান নীরান রামজুঠান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এবং মন্ত্রিপরষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) জাহেদা পারভীন, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) উপাচার্য ড. জাহিদুল ইসলাম।

প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন দলকে ৫০ হাজার ও রানার্সআপ দলকে ৩০ হাজার টাকাসহ ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

এমএসএম / এমএসএম

‎সরকার উৎখাতের পরিকল্পনায় অংশ নিয়ে সাময়িক বরখাস্ত নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

বেসিন ও স্যানিটেশন সমস্যায় ভোগান্তিতে কুবি শিক্ষার্থীরা

কুবিতে জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে মোমবাতি প্রজ্বলন ও দ্রোহের গান পরিবেশন

বিআরটিএ’র নির্দেশনা মানছে না কুবির বাস, ঝুঁকিতে শিক্ষার্থীরা

এইচএসসির বাংলা প্রথম পত্রের প্রশ্ন সহজ, এমসিকিউ নিয়ে কিছুটা শঙ্কা

লেখাপড়া না করায় অনেকে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছে না: শিক্ষামন্ত্রী

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, কেন্দ্রে কেন্দ্রে কড়া নজরদারি

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য আন্তরিক শুভকামনা ও দোয়া জানালেন মমতাজ আলী শান্ত

ডিআইইউ সাংবাদিক সমিতির নতুন কমিটি, সভাপতি খায়ের, সম্পাদক নুর

কুবির বিভিন্ন সংকট নিরসনে ১২ দফা দাবিতে ছাত্রশক্তির স্মারকলিপি

‎নজরুল বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে বার্ষিক সেমিনার অনুষ্ঠিত

কুবিতে ‘ডেভলপিং একাডেমিক স্ট্র্যাটেজিক প্ল্যান’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

পাবিপ্রবিতে কর্মচারীদের জন্য প্রশাসনিক শিষ্টাচার বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত