ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সন্দ্বীপে সমৃদ্ধি কর্মসূচির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ২২-৬-২০২৫ দুপুর ২:৩

সন্দ্বীপে সমৃদ্ধি কর্মসূচির আওতায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ জুন) উপজেলার কালাপানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস (এসডিআই) এর বাস্তবায়নে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় আয়োজনটি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সমৃদ্ধি কর্মসূচির শিক্ষা সহায়তা কেন্দ্রের শিশুরা, কৈশোর কার্যক্রমের কিশোর-কিশোরীরা, যুব কার্যক্রমের যুবক-যুবতী এবং প্রবীণ কার্যক্রমের সদস্যরা নানা ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রাণবন্ত পরিবেশে দিনব্যাপী আয়োজনে স্থানীয় জনগণের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসডিআই সন্দ্বীপ অঞ্চলের আরএম মোঃ কামাল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমৃদ্ধি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোঃ সিরাজদ্দৌল্যা। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ মোজাম্মেল হোসেন, এসডিআই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার আব্দুর রহমান এবং চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ মামুন উদ্দীন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন এসডিআই বাতেন মার্কেট শাখার ম্যানেজার সুব্রত রায়, উপজেলা সহকারী সমন্বয়কারী মোঃ মনির উদ্দিন, শিক্ষক মাস্টার নান্টু, মোহাম্মদ মনির হোসেন, মোহাম্মদ হেলাল, মোহাম্মদ সেলিম উদ্দিন বসু, মোহাম্মদ আকবর হোসেন, মাস্টার কামাল উদ্দিন স্মৃতি সংসদের সেক্রেটারি মোহাম্মদ মনির, স্বাস্থ্য সহকারী মোহাম্মদ ইকবাল, সমাজকর্মী মোহাম্মদ পারভেজ, প্রবাসী মোহাম্মদ মামুনসহ প্রকল্পের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষক-শিক্ষার্থীরা।

আলোচনায় বক্তারা বলেন, কিশোর-কিশোরীদের জীবনমান উন্নয়ন ও আত্মসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৈশোরকাল জীবনের একটি সংবেদনশীল সময়। এই সময়টিতে তাদের শারীরিক, মানসিক ও সামাজিক পরিবর্তনের বিষয়গুলো সম্পর্কে সচেতন করে গড়ে তুলতে হবে। সমৃদ্ধি কর্মসূচি এ ক্ষেত্রে প্রশংসনীয় ভূমিকা রাখছে। তারা আরও বলেন, বাল্যবিবাহ, ইভটিজিং, যৌতুক, লিঙ্গ বৈষম্য, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও স্বাস্থ্যঝুঁকি কমাতে কিশোর-কিশোরীদের প্রশিক্ষণ দেওয়া অত্যন্ত জরুরি। সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর অংশগ্রহণ দেশের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

আলোচনা সভা শেষে বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই আয়োজনটি স্থানীয় জনগণের মাঝে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ