ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ঘোড়াঘাটে আম গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার


মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট photo মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট
প্রকাশিত: ২২-৬-২০২৫ দুপুর ৪:১৬

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় একটি আমগাছ থেকে মজনু মিয়া (২৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২২ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ৪ নম্বর ইউনিয়নের পাটশাও গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মজনু মিয়া গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার কাশিয়াবাড়ী এলাকার মৃত আব্দুস সালামের ছেলে। তিনি প্রায় ৭ বছর আগে পাটশাও গ্রামে বিয়ে করে শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন। জীবিকার তাগিদে কখনো গাড়িচালকের সহকারী, কখনো রাজমিস্ত্রির কাজ করতেন বলে জানা গেছে।

পরিবারের সদস্যরা জানান, মজনু মিয়া মাদকাসক্ত ছিলেন এবং গতকাল দুপুর থেকে বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করেন। রাতে স্ত্রী ও ছেলের সঙ্গে ঘুমিয়ে পড়েন। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় তিনি অজান্তে ঘর থেকে বের হয়ে বাড়ির সামনে আম গাছে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

সকালে শাশুড়ি ঘরের বাইরে বের হলে গাছের ডালে জামাইয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান। তার চিৎকারে এলাকাবাসী ছুটে আসে এবং পরে পুলিশকে খবর দেওয়া হয়।

ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, “ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করছি। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা আসার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার