ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মান্দায় ভিপি পুকুরের মাছ লুটে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ২২-৬-২০২৫ বিকাল ৫:৩১

নওগাঁর মান্দায় ইজারাকৃত ভিপি পুকুর থেকে দিনদুপুরে মাছ লুটের অভিযোগে ভুক্তভোগী রফিকুল ইসলাম সংবাদ সম্মেলন করেছেন। এঘটনায় রবিবার (২২ জুন) দুপুরে সাবেক ইউপি সদস্য উজ্জ্বল সরকারের বিরুদ্ধে মাছ লুটের অভিযোগ এনে “ মান্দা উপজেলা প্রেস ক্লাবে” ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলন করে।

ভুক্তভোগী রফিকুল ইসলাম উপজেলার প্রসাদপুর ইউপির পার-এনায়েতপুর গ্রামের মৃত কছির উদ্দিন প্রামানিকের ছেলে। অপরদিকে অভিযুক্ত উজ্জল সরদার প্রসাদপুর ইউপির সাবেক ইউপি সদস্য ও একই গ্রামের বিশ্বনাথ সরদারের ছেলে।

আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী  পরিবারের লোকজন লিখিত অভিযোগে বলেন, উপজেলার পার-এনায়েতপুর মৌজার হাল ৪নং খতিয়ানের ১২১৪ দাগের ভিপি সম্পত্তিতে অবস্থিত ৭০ শতাংশের পুকুরটি গত ২০২২ সনে সরকারের নিকট থেকে আব্দুস ছালাম নামে এক ব্যক্তি ইজারা গ্রহণ করে। আব্দুস ছালাম ইজারা গ্রহণের পর সাংসারিক দায়বশত আমাদের নিকট সাব ইজারা হিসাবে হস্তান্তর করেন। ইজারা গ্রহনের পর থেকে উক্ত পুকুরটি মেরামত ও সংস্কার করে মাছ চাষ করে আসছিলাম। হঠাৎ করে অভিযুক্ত উজ্জ্বল সরদার সরকারি ভিপি পুকুরটি নিজের দাবী করে গত ২০২২ সনে “নওগাঁ সিনিয়র সহকারি জজ আদালতে” একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর অভিযুক্ত উজ্জ্বল সরদার কিছু ভাড়াটিয়া লোকজন নিয়ে এসে গত (১০ জুন) ২০২৫ ইং তারিখে দিনদুপুরে পুকুরে অনাধিকারভাবে প্রবেশ করে বিভিন্ন প্রজাতির চাষকৃত মাছ লুট করে নিয়ে যায়। এতে প্রায় ১ লক্ষ ৩০ হাজার টাকা মত আমার ক্ষতি সাধন হয়েছে।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীসহ তার শ্যালক জাহিদুল ইসলাম  ও চাচা আজিজার রহমান সোনার উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ

গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু

টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার

পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২

উত্তরাঞ্চলে আউশ ধানের কম দাম কৃষকদের লোকসান বাড়াচ্ছে উচ্চ উৎপাদন খরচের মাঝে ধানের দরপতন