সাউথইস্ট ইউনিভার্সিটি এবং ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
সাউথইস্ট ইউনিভার্সিটি (SEU) এবং যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (WUST)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। গত ১৯ জুন, ২০২৫ তারিখে যুক্তরাষ্ট্রের আলেকজান্দ্রিয়ায় অবস্থিত ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাম্পাসে এক আনুষ্ঠানিক আয়োজনের মাধ্যমে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
সাউথইস্ট ইউনিভার্সিটির পক্ষে উপাচার্য প্রফেসর ড. ইউসুফ মাহবুবুল ইসলাম এবং ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি’র পক্ষে চেয়ারম্যান ও চ্যান্সেলর মি. আবু বকর হানিফ এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় ডব্লিউইউএসটি-এর প্রেসিডেন্ট ড. হাসান কারাবুক উপস্থিত ছিলেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রফেসর ড. ইউসুফ মাহবুবুল ইসলাম এই অংশীদারিত্ব নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “এই সমঝোতা স্মারক আমাদের শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে, যা আন্তর্জাতিক পরিচিতি এবং গবেষণা সহযোগিতাকে অর্থবহ উপায়ে বাড়িয়ে তুলবে।” ড. হাসান কারাবুক বৈশ্বিক শিক্ষাগত উৎকর্ষতা ও উদ্ভাবনকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরেন। তিনি মন্তব্য করেন, “আমরা জ্ঞান এবং বৈশ্বিক অংশগ্রহণকে এগিয়ে নিতে সাউথইস্ট ইউনিভার্সিটির সাথে এই উদ্যোগে অংশীদার হতে পেরে আনন্দিত।”
এই চুক্তি সাউথইস্ট ইউনিভার্সিটির আন্তর্জাতিক পরিধি বিস্তৃত করার এবং এর শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য মানসম্মত বৈশ্বিক শিক্ষা সুযোগ প্রদানের পথ উম্মোচন করবে।
এমএসএম / এমএসএম
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো
বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন