ইসরাইল ও যুক্তরাষ্ট্রের চলমান হামলার প্রতিবাদে মানববন্ধন
খুলনায় ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপর ইসরাইল ও যুক্তরাষ্ট্রের চলমান হামলার প্রতিবাদে এবং ইরানের প্রতি সংহতি প্রকাশ করে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ জুন) বেলা ১১টায় খুলনায় নগরীর পিকচার প্যালেস মোড়ে ইসলামী শিক্ষা কেন্দ্র খুলনার উদ্যোগে ঘন্টাব্যাপী এই মানববন্ধনে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ইরানের উপর যায়নবাদী ইসরাইলের কাপুরুষোচিত ও বর্বরোচিত আগ্রাসন এবং যুক্তরাষ্ট্রের সরাসরি পারমাণবিক স্থাপনায় হামলা শুধু একটি রাষ্ট্র নয়, বরং সমগ্র মুসলিম উম্মাহর উপর আঘাত। তারা বলেন, এ ধরনের হামলা আন্তর্জাতিক মানবাধিকার ও জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন।
বক্তারা আরও বলেন, সারা বিশ্বের মুসলমানদের এখন একত্রিত হয়ে ইসরাইল-আমেরিকার আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময় এসেছে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘ইরানের পাশে মুসলিম বিশ্ব’, ‘ইসরাইল-আমেরিকার আগ্রাসন বন্ধ করো’—ইত্যাদি স্লোগান সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
এমএসএম / এমএসএম
সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’
দুই কিডনি নষ্ট, চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন শিশু সাফিয়ার
হাসিনা আসুক, তবে বিশৃঙ্খলা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে’ : নিতাই রায় চৌধুরী
পঞ্চগড়ে আমন ধানে পোকার আক্রমণ, বাড়ছে উৎপাদন খরচ; লোকসানের শঙ্কায় কৃষক
চাঁদপুরে পিকআপভ্যান-ছয় চাকার গাড়ির সংঘর্ষ, তরুণ নিহত
শরণখোলায় গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে এজেন্ট ব্যাংক পরিচালক উধাও
প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড : ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয়ের ৫ শিক্ষার্থী
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা