ঢাকা মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

শিবপুরে র‍্যাব-১১ এর অভিযানে হত্যা-ডাকাতি মামলার পলাতক আসামী গ্রেফতার


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ২৩-৬-২০২৫ দুপুর ১:৪৮

নরসিংদীর শিবপুরে র‍্যাব-১১, সিপিএসসি নরসিংদীর অভিযানে ডাকাতি ও হত্যাসহ একাধিক মামলার কুখ্যাত ও পলাতক আসামী মোঃ সবুজ ওরফে সেলিম (৩৫) গ্রেফতার হয়েছে। সে পলাশ উপজেলার সুলতানপুর এলাকার মৃত কামাল ওরফে আলাউদ্দিনের ছেলে।

র‍্যাব-১১, সিপিএসসি নরসিংদী ক্যাম্পের কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল রানা পিপিএম (সেবা) জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে ২৩ জুন ২০২৫ তারিখ রাত ১২টা ৩০ মিনিটে র‍্যাব-১১ এর একটি আভিযানিক দল শিবপুর থানাধীন কামড়াবো এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভাষানটেক থানা, গাজীপুরের শ্রীপুর থানা ও নরসিংদীর পলাশ থানায় দায়েরকৃত ডাকাতি ও হত্যা মামলার পলাতক আসামী মোঃ সবুজ ওরফে সেলিমকে গ্রেফতার করা হয়। পরে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পলাশ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

তিনি আরও জানান, “বাংলাদেশ আমার অহংকার”—এই মূলমন্ত্র নিয়ে র‍্যাব প্রতিষ্ঠার শুরু থেকেই সন্ত্রাস, জঙ্গিবাদ, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র, মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‍্যাবের গোয়েন্দা নজরদারি ও কার্যকর অভিযানের ফলে অপরাধীদের দ্রুত গ্রেফতার ও আইনের আওতায় আনা সম্ভব হচ্ছে, যা দেশের সাধারণ মানুষের মধ্যে আস্থা তৈরি করেছে।

এরমধ্যে রয়েছে, গত ৫ আগস্ট ২০২৪ থেকে বর্তমান সময় পর্যন্ত র‍্যাব-১১ কর্তৃক পরিচালিত অভিযানে চাঞ্চল্যকর অপরাধে জড়িত ১২২ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠী আরসার সঙ্গে জড়িত ১৫ জন সদস্যকে আইনের আওতায় আনা হয়েছে। হত্যা মামলায় ১৪১ জন এবং ধর্ষণ মামলায় ৫৭ জন আসামীকে গ্রেফতার করা হয়। অবৈধ অস্ত্র মামলায় গ্রেফতার হয়েছে ১৯ জন, যাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৯১টি আগ্নেয়াস্ত্র ও ১,২৯৩ রাউন্ড গুলি।

একই সময়ের মধ্যে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩২২ জনের বেশি মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। অপহরণ মামলায় ৪৯ জন অপরাধীকে গ্রেফতার ও ৫৮ জন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। এছাড়া ছিনতাই ও ডাকাতির ঘটনায় ৬৬ জন, বিভিন্ন মামলায় জেল থেকে পলাতক ৩৭ জন, প্রতারণার মামলায় ১৩ জন এবং অন্যান্য বিভিন্ন অপরাধে জড়িত আরও প্রায় ৩২৫ জন অপরাধীকে গ্রেফতার করে র‍্যাব-১১ আইনগত ব্যবস্থার আওতায় এনেছে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল রানা আরও বলেন, দেশ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

গাজীপুরে ৫২ বোতল বিদেশি মদসহ ৩ জন গ্রেফতার

হবিরবাড়ীর নির্বাচনী মাঠে আলোচনার শীর্ষে যুবনেতা জিয়াউর রহমান জিয়া

শালিখায় মা ও শিশু পুষ্টি ও স্বাস্থ্য সচেতনা বৃদ্ধির লক্ষ্যে ২ দিন ব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন

পটুয়াখালীর রাঙ্গাবালীতে খালি ঘরে ঝুলছিল ১৬ বছরের কিশোরের মরদেহ

অভয়নগরে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির কর্মশালা অনুষ্ঠিত

পাবনায় ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

আদমদীঘিতে ওয়ারেন্টমুলে দুইজন গ্রেপ্তার

মানবিক কাজ আর জনসম্পৃক্ততায় আলোচনার কেন্দ্রে মহিলা কাউন্সিলর পদপ্রার্থী ফারিবা চৌধুরী লেমি

শ্রীমঙ্গলে পুলিশের ফোর্স মোবিলাইজেশন ড্রিল,গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট

বরগুনায় মাথাবিহীন, ব্যবসায়ীর লাশ উদ্ধার

পূর্বধলা থানার বিশেষ অভিযানে ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের আরও ১৮ নেতাকর্মী গ্রেফতার

মাদক ও তামাকের বিরুদ্ধে বোয়ালমারীতে বসছে ব্যাতিক্রমী ফুটবলের আসর